চেন্নাইইন এফসি-কে ৩ গোলে হারিয়ে আইএসএল যাত্রা শুরু এফসি গোয়া-র

দুর্দান্ত এফসি গোয়া। চেন্নাইইন এফসি-কে ৩ গোলে হারিয়ে এবছরের আইএসএল যাত্রা শুরু করল তারা। ঘরের মাঠে প্রিয় দলের দাপুটে জয় দেখে উচ্ছ্বসিত গোয়ার ফুটবল প্রেমীরা।

বুধবার মারগাঁও-র জহরলাল নেহরু স্টেডিয়ামে (ফাতোরদা স্টেডিয়াম) আইএসএলে, নিজেদের প্রথম ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাইইন এফসি-র মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ফেরান কোরোমিনাসরা। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় সেমিনলেন ডৌঙ্গেলের সুযোগ-সন্ধানী গোলে এগিয়ে যায় হোম টিম। এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে চেন্নাইইন এফসি আক্রমণে ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয়। উল্টে খেলার বিরুদ্ধে গিয়ে ম্যাচের ৬২ ও ৮১ মিনিটে গোল দিয়ে গোয়ার পক্ষে বড় জয় নিশ্চিত করেন যথাক্রমে ফেরান কোরোমিনাস ও কার্লোস পিনা।

দুই বারের চ্যাম্পিয়ন চেন্নাইইন এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে এমন দাপুটে জয়কে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিলেও, আত্মতুষ্টিতে ভুগতে চান না এফসি গোয়ার ম্যানেজার সার্জিও লোবেরা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ভালো খেলা তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই হার থেকে শিক্ষা নিয়ে টুর্নামেন্টের পরের ম্যাচগুলিতে ভুল শুধরে নিতে চান চেন্নাইইন এফসি-র ম্যানেজার জন গ্রেগরি। সঠিক সময়ে দল ঘুরে দাঁড়াবে বলেই মনে করেন তিনি।

আজ সন্ধ্যায় কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে হোম টিম কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বই সিটি এফসি। গত ম্যাচে এটিকে-র বিরুদ্ধে জয় হাসিল করেও আজকের ম্যাচে যথেষ্ট সাবধানী দক্ষিণের ফুটবল দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 24, 2019, 9:08 [IST]
Other articles published on Oct 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+