আইএসএলে হায়দরাবাদ ও জামশেদপুরের ম্যাচ ড্র, লিগ তালিকা অপরিবর্তিত

பந்து சேத விவகாரம் பெருசா மாறுனதுக்கு என்ன காரணம்?- வீடியோ

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ড্র করল জামশেদপুর এফসি। এর ফলে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানেই পরে রইল জামশেদপুর। সমপরিমাণ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম অর্থাৎ সর্বশেষ স্থানেই অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

ম্যাচের প্রথমার্ধ

ম্যাচের প্রথমার্ধ

হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন হায়দরাবাদ ও জামশেদপুরের ফুটবলাররা। ৩৯ মিনিটে নেস্টর গোরডিল্লোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় হোম টিম। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে হায়দরাবাদ।

দ্বিতীয়ার্ধ

ম্য়াচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় জামশেদপুর এফসি। অ্যাওয়ে দলের ফুটবলারদের মুহুর্মুহ পরিকল্পিত আক্রমণে নাজেহাল হয়ে যায় হোম টিম। সেই সময় বেশ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করেন জামশেদপুরের ফুটবলাররা। খেলা শেষের ঠিক আগে সুমিত পাসির গোলে ম্যাচে সমতায় ফেরে জামশেদপুর এফসি। ১-১ ফলে শেষ হয় ম্যাচ।

লিগ তালিকা

হায়দরাবাদ এফসি ও জামশেদপুর এফসি-র এই ড্র-র জেরে আইএসএল তালিকায় কোনও রদবদল ঘটেনি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানেই রয়েছে এফসি গোয়া। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি রয়েছে তালিকার তিন নম্বরে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।

আজকের ম্যাচ

আজকের ম্যাচ

আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওড়িশা। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে বসে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 14, 2020, 10:02 [IST]
Other articles published on Feb 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+