|
সুনিলের মিস
এদিন দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। একমাত্র এরিক পারতালুর হেডটিই তফাত গড়ে দেয়। প্রথম সুযোগটি মিস করেন সুনিল ছেত্রী। কিয়ান লুইসের একেবারে গোলের জন্য সাজিয়ে দেওয়া পাস থেকে তিনি বল বাইরে মারেন। উল্টো দিকের বক্সে অ্য়ালবার্ট সেরানের ভুলে দারুণ সুযোগ এসেছিল বলবন্তের সামনে। কিন্তু তাঁর শট প্রতিহত হয় বেঙ্গালরুর রক্ষণের ফুটবলার গঞ্জালেজের পায়ে।
|
একমাত্র গোল
বেঙ্গালুরুর গোলটি আসে ম্যাচের ৩৮ মিনিটে। আবার এটিকের বক্সে একটি মাপা ক্রস বাড়িয়েছিলেন কিয়ান লুইস। তাতে মাথা ছুঁইয়ে গোল করতে ভুল করেননি পারতালু। অস্ট্রেলিয় মিডফিল্ডার বলটি রাখেন দ্বিতীয় পোস্টে। অরিন্দমের কিছু করার ছিল না।
|
সুযোগ নষ্টের খেলা
দ্বিতীয়ার্ধ ছিল দুই পক্ষের সুযোগ নষ্টের খেলা। তবে এটিকের সামনেই সুযোগ এসেছিল বেশি। প্রথমে স্যান্টোসোর পাস থেকে বলবন্তের নেওয়া শট প্রতিহত করেন সেই গঞ্জালেজ। তারপর লাঞ্জারোতের দুর্দান্ত পাস গোলের অনেক উপর দিয়ে উড়িয়ে দিয়ে নষ্ট করেন বলবন্ত। আবার সেই বলবন্তেরই জন জনসনের ডিফেন্স চেরা পাস থেকে নেওয়া শট কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
|
আরও দুটি মিস
এরপর বেঙ্গালুরুর উদান্ত সিং ও এটিকের এভার্টন স্যান্টোস দুজনেই সামনে শুধু গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন। ফলে এটিকে থেকে গেল সেই ৬ নম্বরেই।


Click it and Unblock the Notifications



















