
এলেন উরুগুয়ের ফরোয়ার্ড
কালু উচের বদলি হিসেবে লোনে এফসি পুনে সিটি থেকে তাদের উরুগুয়ান ফরোযার্ড এমিলিয়ানো আলফারো-কে দলে নিলেন স্টিভ কপেল। কালুকে বেশ কয়েক ম্য়াচ পাওয়া যাবে না জানার পরই স্বল্প মেয়াদের জন্য একজন ভাল ফরোয়ার্ড খুঁজছিলেন এটিকে কোচ। শেষ পর্যন্ত তিনি পুনে সিটির আলফারোকে বেছে নিলেন। আইএসএল-এ এই মরসুমে যুবভারতীতে শেষ ম্যাচেই পুনেকে ১-০ গোলে হারিয়েছে এটিকে। কিন্তু কার্ড সমস্যায় সেই ম্যাচে খেলেননি আলফারো।

হিউমকে জায়গা দিতে
এই মরসুমে এখনও অবধি একটি ম্যাচেও জয় পায়নি এফসি পুনে সিটি। কোচ বিদায়ের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন কোচ প্রদ্যুম রেড্ডি গোলের সন্ধানে আইএসএল-এর অতি পরিচিত মুখ কানাডিয়ান ফরোয়ার্ড ইয়ান হিউমকে দলে নিচ্ছেন। কিন্তু তার জন্য একজন বিদেশীকে ছাড়তে হত তাদের। হিউমকে দলে জায়গা করে দেওয়ার জন্যই এমিলিয়াো আলফারোকে লোনে এটিকে দলে দেওয়ারপ সিদ্ধান্ত নিয়েছে তাদের টিম ম্যানেজমেন্ট।

কালু ফিরবেন বড়দিনে
মরসুমের শুরুতে এটিকে কালুকে নিয়েছিল গোল করার সমস্যা মেটাবার জন্য। কিন্তু বেঙ্গালুরু ম্যাচে চোট পেয়ে তিনি উঠে যান। পরে জানা যায়, তাঁর পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে। চোট সাড়াতে আপাতত তিনি বার্সেলোনায় আছেন। কপেল জানিয়েছেন, ক্রিস্টমাসের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই।

এটিকের আবেদন
এরপরই এটিকে কালুর বদলে স্বল্প সময়ের জন্য একজন বদলি ফুটবলার নেওয়ার জন্য আইএসএল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল এটিকে। কর্তৃপক্ষ সেই আবেদন মেনেও নেয়। কিন্তু মরসুমের মাঝে একজন ভাল মানের ফ্রি ফুটবার খুঁজে পেতে সমস্যায় পড়েছিল এটিকে। কপেল জানিয়েছিলেন তাঁরা বিভিন্ন জায়গায অনুসন্ধান চালাচ্ছেন। শেষ পর্যন্ত পুনে সিটির সঙ্গে আলফারো বিষয়ে চুক্তি পাকা করেছে এটিকে।

আইএসএল-এ আলফারো
২০১৫-১৬ মরসুমে প্রথম আইএসএল-এ খেলতে এসেছিলেন আলফারো। ভারতীয় ফুটবলে তিনি পা রাখেন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে। প্রথম ম্যাচেই এফসি গোয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন। প্রথম ৭ ম্যাচেই ৫ গোল করে ফেললেও তারপর থেকে ফর্ম হারান তিনি। বাকি ৬ ম্যাচে তিনি একটিও গোল পাননি। তার পরের মরসুমেই তিনি যোগ দেন পুনে সিটিতে। সেই মরসুমে ১৯ ম্যাচ খেলে ৯ গোল করেছিলেন তিনি। ২টি গোল করিয়েওছিলেন। তবে এই মরসুমে এখনও পর্যন্ত পুনের হয়ে ৬ ম্যাচে মাত্র ১টিই গোল পেয়েছেন তিনি। একটি অ্যাসিস্ট রয়েছে।


Click it and Unblock the Notifications



















