আইএসএল ২০১৮-১৯, লিগ-বিরতির পরই প্রথম জয় পেল পুনে, থামল জামশেদপুরের দৌড়

আইএসএল ২০১৮-১৯, বিরতিতে যাওয়ার সময় পর্যন্ত এফসি পুনে সিটি ছিল একেবারে লিগ টেবিলের তলানিতে। ৭ ম্যাচ পরেও একটিও ম্যাচে জয় ছিল না তাদের। আর জামশেদপুর ৭ ম্যাচের মধ্যে ২টি জিতলেও তখনও পর্যন্ত ছিল অপরাজিত। শুধু মাঠের ভিতরে নয়, মাঠের বাইরেও নানা প্রকার ঝামেলায় জড়িয়ে ছিল পুনে সিটি। ৩ ম্যাচে পরেই তাদের মরসুমের প্রথম কোচ মিগেল পর্তুগালকে বিদায় করা হয়েছিল। দলের দায়িত্ব নিয়েছিলেন অন্তরবর্তীকালীন কোচ প্রদ্যুম রেড্ডি। বিরতির মধ্যে তাদের ফরোয়ার্ড আলফারো যোগ দিয়েছেন এটিকে-তে। কিন্তু এই সময়ে যে তারা দল অনেকটা গুছিয়ে নিয়েছেন তাঁর প্রমাণ পাওয়া গেল লিগ-বিরতির পর প্রথম ম্যাচেই।

জামশেদপুর এফসির অপরাজিত দৌড় থামিয়ে, ঘরের মাঠে ২-১ গোলে জয় তুলে নিল পুনে সিটি। ম্যাচের একেবারে শুরুতেই (৫') গোল করে পুনেকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন দিয়েগো কার্লোস। কিন্তু তাদের সেই লিড বেশিক্ষণ থাকেনি। ১০ মিনিটের মাথাতেই ম্যাটে সমতা ফেরান, ভারতের জাতীয় দলের ফরোয়ার্ড সুমিত পাসি।

এরপর শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলই একের পর এক আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষ বক্সে। কিন্তু ৮৬তম মিনিটে ম্যাট মিলসের গোলে শেষ হাসি হাসে ঘরের দলই। প্রয়োজনীয় ৩ পয়েন্ট ঢোকে পুনের ঝুলিতে।

ফলে লিগ টেবিলে এক ধাক্কায় অনেকাই উপরে উঠে এল পুনের ক্লাবটি। তলানি থেকে ২ ধাপ উঠে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা আপাতত রয়েছে ৮ নম্বরে। আর মরসুমের প্রথম হারের পর ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে জামশেদপুর থাকল ৪ নম্বরে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 22, 2018, 12:26 [IST]
Other articles published on Nov 22, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+