|
প্রথমবার হিতেশ
এদিন বলবন্ত সিং ও কোমল থাতালকে প্রথম একাদশের বাইরে রাখেন কপেল। মরসুমে প্রথমবার প্রথম এগারোয় সুযোগ পান হীতেশ শর্মা।
অপরদিকে এদিন আগের কার্ড সমস্যায় এফসি গোয়ার দলে ছিলেন না মহম্মদ আলি ও হুগো বউমউস। তাঁদের বদলে লোবোরা এদিন মাঠে নামান চিংলেনসানা সিং ও এডু বেদিয়াকে।

আক্রমণ বেশি গোয়ার, কার্যকরী এটিকে
ম্যাচের শুরু থেকেই বলের দখল বেশি রাখার দিকে মন দিয়েছিল গোয়া। শুরুতেই শেরিটন ফার্নান্ডেজ ও মৌর্তাদা ফল আক্রমণ শানান এটিকের হগোলে। কিন্তু শেরিটনের শট লাগে গোলের পাশের নেটে, আর ফলের হেড যায় তিন কাঠির বাইরে। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথাতেই গোয়ার রক্ষণে পর পর দুটি কার্যকরী আক্রমণে গোয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এভার্টন স্যান্টোস। মহম্মদ নওয়াজ সজাগ থাকায় সে বিপদ হয়নি গোয়ার।
|
রক্তাক্ত প্রণয় ও হলুদ কার্ড
এটিকে ও এফসি গোয়ার ম্যাচ একেবারে ঝামেলাহীন হওয়ার কথা নয়, হয়ওনি। ৩২ মিনিটের মাথায় এডু বেদিয়াকে হাই বুট চ্যালেঞ্জের জন্য হলুদ কার্ড দেখানো হয় প্রণয় হালদারকে। আগে চোট পেয়ে প্রণয়ের নাক দিয়ে রক্তপাতও হয়েথছিল। এরমধ্যেই পেনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আন্দ্রে বাইকিও। পেনা ও বাইকিকেও হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। তবে গোটা ম্যাচেই এদিন দারুণ খেলেন প্রণয়। কিন্তু চতুর্থ হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
|
মানবীর ও পেনাল্টির আবেদন
সাফ কাপে ভারতের অনুর্ধ্ব-২৩ দলের অধিনায়ক ছিলেন মানবীর সিং। জাতীয় দলের জার্সিতে বেশ কয়েকটি গোলও রয়েছে তাঁর। এদিন আক্রমণে কোরোমিনাসকে সাহায্যের জন্য দ্বিতীয়ার্ধে জ্যাকিচাঁদকে তুলে তাঁকে নামান লোবেরা। মহামেডান স্পোর্টিং-এ খেলে যাওয়া স্ট্রাইকারটি কিন্তু এদিন কলকাতার মাঠে বেশ ভাল খেলেন। তাঁরই একটি শট সরাসরি বাইকির হাতে লাগলে, পেনাল্টির আবেদন তুলেছিল গোয়া। কিন্তু রেফারি রাহুল গুপ্তা হ্যান্ডবলটি 'অনিচ্ছাকৃত' বলে পেনাল্টি দেননি। আরও দুবার অরিন্দমকে আটকাতে হয় মানবীরের শট।
|
নির্বিষ 'কোরো'
গোয়ার গোলমেশিন কোরোমিনাসকে এদিন কিন্তু একেবারে নির্বিষ করে রেখেছিল জন জনসনের নেতৃত্বাধীন এটিকে রক্ষণ। গোটা ম্যচেই সামান্য ফাঁকা জায়গাও পাননি এই ভয়ঙ্কর স্ট্রাইকার। ম্যাচে প্রথমবার এটিকে বক্সে তিনি ভিতি ধরিয়েছিলেন নির্ধারিত সময়ের একেবারে শেষে। সেই সময়ে কয়েক মিনিট ছাড়া বাকি ম্যাচে এদিন তাঁকে খুঁজেই পাওয়া যায়নি।


Click it and Unblock the Notifications



















