
এটিকে দলের খবর
এটিকে দলের কোনও কার্ড সমস্যা নেই। কিন্তু প্রথম দলের দুই-দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এদিন এটিকে পাবে চোট-আঘাতের সমস্যায়। রক্ষণভাগে থাকএছন না অর্ণব মন্ডল। আর আক্রমণভাগ থেকে ছিটকে গিয়েছেন নাইজেরিয় স্ট্রাইকার কালু উচে। তাঁকে বড়দিনের আগে পাওয়ার সম্ভাবনা নেই। চোট সারাতে তিনি আপাতত বার্সেলোনায় চলে গিয়েছেন।

কী বলছেন স্টিভ কপেল?
ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ কপেল বলেছেন , 'বেঙ্গালুরু ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে দলে আহামরি কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। স্পষ্টতই আইএসএ-এর এই পর্যায়ে প্রতিটি খেলাই তাত্পর্যপূর্ণ। বেশ কয়েকটি দল নিজেদেরকে লিগ টেবিলে উপরের দিকে নিয়ে গিয়েছে। কাজেই এখন নিয়মিত পয়েন্ট না পেলে পিছিয়ে পড়তে হবে। তাই এই ম্যাচ থেকে আমাদের ৩ পয়েন্ট নিতে হবে।'

এফসি পুনে সিটি দলের খবর
একে আইএসএল-এর পঞ্চম মরসুমে এখনও অবধি জয়ের মুখ দেখতে পারেনি দল। তার উপর এটিকের বিরুদ্ধে নামার আগে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত পুনের দলটি। এদিনের ম্য়াচে তাঁরা তিন-তিনজন গুরুত্বপূর্ণ বিদেশী খেলোয়াড়কে পাচ্ছে না। মার্কো স্টোভানোভিচের চোট এখনও সারেনি। আর কার্ডসমস্যায় নেই দিয়েগো কার্লোস ও মার্সেলিনহো।

কী বছেন এফসি পুনে সিটির কোচ?
মাঠের বাইরেও ডামাডোল চলছে পুনে সিটির দলে। প্রথম ৩ ম্যাচের পরই তাঁরা কোচ মিগেল এঞ্জেল পর্তুগালকে ছাঁটাই করেছে। তাঁর বদলে অন্তর্বর্তিকালীন কোচ করা হয়েছে প্রদ্যুম রেড্ডিকে। তিনি জানিয়েছেন, 'আমাদের শুরুটা খুব খারাপ হয়েছে। বলা যেতে গত মরসুম থেকেই আমাদের এই খারাপ খেলা চলছে। প্রাক-মরসুমে ভুলগুলো সোধরানোর প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি। এমনি সময় হলে এই ম্য়াচ থেকে ১ পয়েন্ট পেলেই আমরা সন্তুষ্ট থাকতাম। কিন্তু লিগের এখন যা অবস্থা আমাদের ৩ পয়েন্টের জন্যই ঝাঁপাতে হবে।'

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো
এটিকে (৪-২-৩-১): অরিন্দম ভট্টাচার্য, আইবরলাং খোঙ্গি, গার্সন ভিয়েইরা, জন জনসন, রিকি লালওয়ামাওয়ামা, প্রনয় হালদার, কোমল থাতাল, এল মাইমৌনি, ম্যানুয়েল লাঞ্জারোতে, এভার্টন সান্টোস, বলবন্ত সিং
পুনে সিটি (৪-২-৩-১): কমলজিত সিং, আশুতোষ মেহতা, ম্যাট মিলস, গুর্তেজ সিং, লালচুয়ানমাওয়িয়া ফানাই, মার্টিন দিয়াজ, জোনাথন ভিলা, আদিল খান, রবিন সিং, আশিক কুরুনিয়ান, এমিলিয়ানো আলফারো।


Click it and Unblock the Notifications



















