আইএসএল ২০১৮: আত্মবিশ্বাসহীন চেন্নাইন, রক্ষণাত্বক এটিকে - জিতলেই কপেলের দল প্রথম চারে

দুটি দলই আইএসএল-এ দুইবারের চ্যাম্পিয়ন। কিন্তু এই এখনও অবধি কাউকেই চ্য়াম্পিয়নের মতো লাগছে না। রবিবার (২ ডিসেম্বর) আইএসএল ২০১৮-১৯ মরসুমে আরও একবার মুখোমুখি চেন্নাইন এফসি ও এটিকে। চেন্নাইনের পক্ষে তো কিছুই ঠিকঠাক চলছে না। গত মরসুমের চ্যাম্পিয়ন দলের অধিকাংশটা ধরে রেখে একই কোচকে রেখেও ৯ ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে তারা। হারতে হারতে তাদের আত্মবিশঅবাস একেবারে তলানিতে এসে ঠেকেছে।

অপরদিকে, এটিকে আশ্চর্যজনক ভাবে দীর্ঘদিন ধরে লিগ টেবিলের মাঝামাঝি এলাকায় নিজেদেরকে ধরে রেখেছে। আর তাতেই কপেলকে বেশ সন্তুষ্ট মনে হচ্ছে। সম্ভবত চোট আঘাতে একের পর এক আক্রমণভাগের খেলোয়াড় লিগ থেকে ছিটকে যাওয়ায়ই এর কারণ। তবে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই কিন্তু লিগ টেবিলের ৪ নম্বরে উঠে যাবে এটিকে।

এটিকে দলের খবর

এটিকে দলের খবর

কপেল তাঁর কোচিং-এ থাকা এর আগের আইএসএল দলগুলির মতোই এটিকে-তেও একটি জমাট রক্ষণ গড়ে তুলেএছএন। গত ৩ ম্যাচে জল জনসনদের ভেদ করে কেউ গোল করতে পারেনি। তবে এটাও মাথায় রাখতে হবে গত তিন ম্যাচে এটিকে গোলও করতে পেরেছে মাত্র ১টি। মরসুমের কিন্তু আর খুব বেশি বাকি নেই। উপরের গিয়ারে যেতে কপেল আরও বেশই সময় নিলে কিন্তু এটিকের ঝুঁকি বাড়বে। কাজেই এখনই তাঁকে আক্রমণভাগের জন্য নতুন স্ট্র্যাটেজি বের করতেই হবে। চোটের জন্য রবিবার প্রথম একাদশে থাকছেন না গোয়া ম্যাচের নায়ক প্রবীর দাস। হীতেশ শর্মাকে বসিয়ে তাঁর জায়গায় কোমল থাতাল বা চোট সারিয়ে ওঠা ইউজেনসন লিংডোকে খেলাতে পারেন কপেল।

চেন্নাইন এফসি দলের খবর

চেন্নাইন এফসি দলের খবর

সেমিফাইনাল খেলার দৌড় থেকে এই মরসুমে প্রায় ছিটকেই গিয়েছে দন গ্রেগরির দল। তবে গত মরসুমে ৩২ পয়েন্ট নিয়ে প্রথম চারে প্রবেশ কেরছিল তারা। কাজেই অঙ্কের হিসাবে তাদের একটা ক্ষিণ আশা এখনও আছে। তবে তার জন্য এখন থেকে প্রতিটি ম্যাচ তাদের জিততে হবে, যা দলের বর্তমান অবস্থায় প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এখনও তাদের মাঝমাঠের ফুটবলার ধনপাল সিং সুস্থ হয়ে ওঠেনি। কাজই এটিকের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই। রবিবারের ম্যাচে থই সিং আসতে পারেন অনিরুধ থাপার জায়গায়। জার্মানপ্রিতও প্রথম একাদশে ফিরতে পারেন বলে খবর রয়েছে।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাইন এফসি (৪-১-৪-১): সঞ্জীবন ঘোষ (গোলরক্ষক), লালডিনলিয়ানা রেন্থলেই, মেলসন আলভেস, এলি সাবিয়া, জেরি লালরিনজুয়ালা, ইনিগো ক্যালডেরন, থোই সিং, রাফায়েল অগুস্টো, আন্দ্রেয়া ওরলান্দি, আইস্যাক ভ্যানমালসাওমা, জেজে লালপেখালুয়া

এটিকে (৪-২-৩-১): অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), অঙ্কিত মুখার্জী, জন জনসন, আন্দ্রে বাইকি, রিকি লাল্লাওমাওমা, গার্সন ভিয়েইরা, প্রণয় হালদার, কোমল থাতাল, ম্যানুয়েল লাঞ্জারোতে, জয়েশ রানে, এভার্টন স্যান্টোস

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি সাক্ষাত

চেন্নাইন এফসি: ড্র, হার, জয়, হার, হার

এটিকে: ড্র, ড্র, জয়, হার, জয়

চেন্নাইন এফসি: ৩

এটিকে: ৪

অমিমাংসিত: ৪

কোথায় কখন দেখবেন?

কোথায় কখন দেখবেন?

চেন্নাইন এফসি বনাম এটিকে

তারিখ: ২ ডিসেম্বর, ২০১৮

স্থান: জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই

খেলা শুরু: সন্ধ্যা সাড়ে সাতটায়

সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিম: হটস্টার ও জিওটিভি

প্রথম লেগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইনকে ২-১ গোলে হারিয়েছিল এটিকে। এবার সেই ম্যাচের স্মৃতিও আইএসএল-এর বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকেকে বাড়তি উদ্যম এনে দিতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 1, 2018, 14:40 [IST]
Other articles published on Dec 1, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+