
কবে ফাইনাল
আগামী শনিবার অর্থাৎ ১৪ মার্চ জনপ্রিয় ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল-র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। গোয়ার মারগাঁও-র ফতোরদা স্টেডিয়ামে হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে দেশে উন্মাদনা তুঙ্গে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা।

কাদের খেলা
দুই বারের আইএসএল জয়ী এটিকে আরও একবার টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছে। এবার তাদের প্রতিপক্ষ দুই বারই আইএসএল জেতা চেন্নাইয়ান এফসি। সেমিফাইনালের দুই পর্ব ও হোম-অ্যাওয়ে অ্যাডভান্টেজে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়াকে পরাস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে যথাক্রমে এটিকে ও চেন্নাইয়ান এফসি।

ফাঁকা মাঠে ম্যাচ
করোনা ভাইরাসের লাগামছাড়া বৃদ্ধির মধ্যে খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষার কথা ভেবে আইএসএলের ফাইনাল ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এক নির্দেশিকা পাওয়ার পরেই এআইএফএফ ও আইপিএল কমিটি এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বলে খবর।
|
আইপিএল কমিটির টুইট
ফাঁকা মাঠে হবে আইএসএলের ফাইনাল, সেই সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের আয়োজক সংস্থা। এক বার্তায় তারা জানিয়েছে, ফুটবলার ও ভক্তদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
স্থগিত করে দেওয়া হোক
ফাঁকা মাঠে হবে আইএসএল ফাইনাল, তা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এর চেয়ে খেলা স্থগিত করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন দেশের ফুটবল প্রেমীরা।


Click it and Unblock the Notifications



















