গোয়াকে হারিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে জামশেদপুর

আইএসএলের অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে এফসি গোয়াকে ১-০ গোলের ব্যবধানে হারাল জামশেদপুর এফসি। ম্যাচে লাল কার্ড দেখলেন গোয়ার খেলোয়াড়। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে জামশেদপুর এফসি। সম পরিমাণ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া।

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরকে কড়া ট্যাকেলও করতে থাকেন গোয়া ও জামশেদপুরের ফুটবলাররা। প্রথমার্ধের ১৭ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান জামশেদপুরের মার্কি সার্জিও কাস্টেল। সেই সুযোগকে কাজেও লাগান তিনি। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে জামশেদপুর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ান এফসি গোয়ার খেলোয়াড়েরা। পাল্টা আক্রমণে যায় জামশেদপুরও। সেই সময় দুই পক্ষের ফুটবলারদের কড়া ট্য়াকেল ও ঘাত-প্রতিঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের ৭২ মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান এফসি গোয়ার আহমেদ জাহোওউ। ম্যাচের শেষ দশ মিনিটে দশ জনের গোয়াকে চেপে ধরে জামশেদপুর। যদিও ১-০ ফলেই শেষ হয় ম্যাচ।

আজ আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ৪ ম্যাচ ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে থাকা জন আব্রাহামের দলের সামনে শীর্ষে যাওয়ার সুযোগ। অন্যদিকে ৪ ম্য়াচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করা মুম্বই সিটি এফসি-র কাছ এটি ঘুরে দাঁড়ানোর লড়াই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 27, 2019, 10:38 [IST]
Other articles published on Nov 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+