
একনজরে লিগে এবার ইস্টবেঙ্গল কত গোল খেলেছে?
লিগে ১০ ম্যাচ খেলে ইস্টবেঙ্গল ১২টি গোল দিয়েছে। অন্যদিকে এই ১০ ম্যাচ মিলিয়ে ১২টি গোল হজম করেছে। যেকারণে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য এখন ০।

রক্ষণে হাল ফেরাতে বিশ্বকাপারকে ফেরানোর ভাবনা
সূত্রের খবর, লিগে ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্দশা দেখে তড়িঘড়ি বিপদের সময় প্রাক্তন বিশ্বকাপার ডিফেন্ডারকে ফেরানোর ভাবনায় ক্লাব। এক মরসুম আগে ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিলেন বিশ্বকাপার জনি অ্যাকোস্টা।
২০১৮-১৯ ফুটবল মরসুমে কলকাতার ক্লাবে খেলে গিয়েছিলেন অ্যাকোস্টা। ফের একবার অ্যাকোস্টা কলকাতার ময়দানে ফিরতে পারেন বলে গুঞ্জন। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোস্টারিকার ফুটবলারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

জল্পনা তুঙ্গে
সোশ্যাল মিডিয়ায় জনি অ্য়াকোস্টার একটি পোস্ট ছড়িয়েছে। যেখানে কলকাতায় ফিরছেন বলে পোস্ট করা হয়েছে। যার পরই অ্যাকোস্টার ইস্টবেঙ্গলে খেলা নিয়ে জল্পনা আরও বেড়েছে। উল্লেখ্য ২০১৮ সালে রাশিয়ার মাটিতে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলার পরই ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন অ্যাকোস্টা। ময়দানে অবশ্য় কোনও কিছুই শ্বাশত নয়, না আঁচালে কোনও জল্পনাতেই তাই বিশ্বাস নেই!

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ কবে
বৃহস্পতিবার ঘরের মাঠ কল্যাণীতে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।


Click it and Unblock the Notifications



















