ভারতীয় ফুটবলের সফলতম ক্লাবগুলির তালিকায় জয়জয়কার বাংলার, এক নজরে দেখে নিন

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে তৈরি হওয়া অচলাবস্থায় স্তব্ধ ফুটবল। ফের কবে শুরু হবে খেলা, তা হলফ করে কেউ বলে দিতে পারছে না। এহেন পরিস্থিতিতে বাড়িতে বসেই ভারতীয় ফুটবলের সফলতম ক্লাবগুলির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক। শেষ থেকে শুরু করলে বিষয়টি এমনই হয়।

চার্চিল ব্রাদার্স, ডেম্পো ও মাহিন্দ্রা ইউনাইটেড

চার্চিল ব্রাদার্স, ডেম্পো ও মাহিন্দ্রা ইউনাইটেড

এই তিন ক্লাব (গোয়ার দুই) ভারতীয় ফুটবলের অন্যতম সফল দল হিসেবে বিবেচিত হয়। ১৯৮৮ সালে স্থাপিত চার্চিল ব্রাদার্স দুই বার আই লিগ, একবার ফেডারেশন কাপ ও তিনবার ডুরান্ড কাপ জিতেছে। অন্যদিকে ১৯৬৮ সালের ক্লাব ডেম্পো তিনবার আই লিগ, দুই বার জাতীয় লিগ ও একবার ফেডারেশন কাপ জিতেছে। মাহিন্দ্রা ইউনাইটেড একবার আই লিগ, দুই বার ফেডারেশন কাপ ও তিন বার ডুরান্ড কাপ জিতেছে। সবমিলেয়ে তিন ক্লাবেরই ঝুলিতে রয়েছে মোট ৬টি করে খেতাব।

জেসিটি

জেসিটি

পাঞ্জাবের প্রাক্তন ফুটবল ক্লাব জেসিটি এফসি, ১৯৯৬ সালে হওয়া প্রথম জাতীয় লিগের খেতাব জেতে। ওটাই একমাত্র। তাছাড়াও পাঁচ বার ডুরান্ড ও দুই বার ফেডারেশন কাপ জেতে পাঞ্জাবের ফুটবল ক্লাব। মোট ৮টি ট্রফি রয়েছে জেসিটি-র ঝুলিতে।

সালগাঁওকর

সালগাঁওকর

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার গোয়ার সালগাঁওকর ক্লাব দুই বার জাতীয় লিগ, চার বার ফেডারেশন কাপ ও তিন বার কাপ জেতে। সবমিলিয়ে তাদের ট্রফির সংখ্যা ৯।

ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল

বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের ঝুলিতে রয়েছে ২৭ট জাতীয় স্তরের ট্রফি। তার মধ্যে অন্তর্ভূক্ত ৩টি জাতীয় লিগ, ১৬টি ডুরান্ড ও আটটি ফেডারেশন কাপ।

মোহনবাগান

মোহনবাগান

চলতি বছরের আই লিগ চ্যাম্পিয়ন তথা দেশের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগানের ঝুলিতে রয়েছে ৩৫টি জাতীয় স্তরের ট্রফি। তার মধ্যে অন্তর্ভূক্ত ৫টি জাতীয় লিগ (দুটি আই লিগ), ১৪টি ফেডারেশন কাপ ও ১৬টি ডুরান্ড কাপ। তাই মেরিনার্সরাই যে দেশের সবচেয়ে সফল ক্লাব, তা একবাক্যে বলা যায়।

আই লিগে ব্যর্থতার জন্য আলেসান্দ্রোকে আক্রমণ ইস্টবেঙ্গল কোচের, শহর ছাড়ার আগে বিস্ফোরক রিভেরা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 4, 2020, 14:37 [IST]
Other articles published on May 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+