
বিদেশি ফুটবলারদের বাছাই
ষষ্ঠ সংস্করণের মতো আগামী মরশুমেও, আইএসএলের অন্তর্গত দলগুলি ৭ জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে। তবে নির্বাচিত ওই বিদেশি ফুটবলারদের মধ্যে অন্তত এক জন এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র নথিভূক্ত হওয়া বাধ্যতামূলক।

দলের আয়তন
আইএসএলের পরবর্তী সংস্করণ বা সপ্তম মরশুমে ফ্রাঞ্চাইজিগুলিকে ৩৫ জনের দল বানানোর অধিকার দেওয়া হয়েছে। যা গত মরশুমের থেকে সংখ্যার নিরিখে ১০ বেশি। এর অর্থ, আগামী মরশুমে ২৮ জন ভারতীয় ফুটবলারকে সই করাতে পারবে আইএসএলে অংশ নেওয়া প্রতি দল।

বিদেশি ফুটবলারদের সই
গত মরশুম পর্যন্ত বিদেশি ফুটবলার ও হেড কোচ বাছাইয়ের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলিকে, আইএসএল ম্যানেজমেন্টের কাছে অনুমতি নিতে হত। কিন্তু টুর্নামেন্টের আগামী মরশুম থেকে সেই নিয়ম উঠে যাচ্ছে। আইএসএলের সপ্তম সংস্করণে ফ্রাঞ্চাইজিগুলি স্বাধীনভাবে বিদেশি ফুটবলার ও হেড কোচ বাছতে পারবে বলে জানানো হয়েছে। তবে নির্বাচিত কোচের প্রো-লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

বেতন কাঠামো
আইএসএলের গত মরশুমে প্রতি দলের মোট বেতন কাঠামো ১৭.৫ কোটি থেকে নামিয়ে ১৬.৫ কোটি করা হয়েছিল। একই নিয়ম টুর্নামেন্টের আগামী মরশুমেও চালু রাখা হবে। ফুটবলারদের ট্রান্সফার ফি বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভূক্ত করা না হলেও, তাতে লোন ফি ঢোকানো হবে বলে জানানো হয়েছে।


Click it and Unblock the Notifications


















