
ইস্টবেঙ্গল কর্তারা যা জানিয়েছিলেন
এফএসডিএল দশ দলের আইএসএলের প্রাথমিক ঘোষণা করে দিলেও লাল-হলুদ ক্লাবের কর্তারা হাল ছাড়েননি। ইনভেস্টরের ছবিটা চলতি সপ্তাহে ক্লাব কর্তারা পরিষ্কার করে দিতে চলেছেন বলে জোর গলায় দাবি জানিয়েছিলেন।

ক্লাবের নতুন কোম্পানির ব্র্যান্ডিং
ইস্টবেঙ্গলে কানাঘুষো খবর, কর্তারা দু-একদিনের মধ্যেই নতুন ইনভেস্টারের নাম ঘোষণা করতে পারেন। তার আগে সোমবার রাতে ইস্টবেঙ্গল জুড়ে নতুন এক কোম্পানির ব্র্যান্ডিং শুরু হয়ে গেল।

ভোলটাস-বেকোর ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু
সোমবার রাতে ভোলটাস-বেকোর ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু।গ্যালারি এবং তাঁবুতে ব্র্যান্ডিং দেখে সমর্থকদের মনে প্রশ্ন জাগছে তবে ভোলটাস-বেকোই কি এবারের ইস্টবেঙ্গলের মূল স্পনসর? শোনা যাচ্ছে, ক্লাবকে নির্দিষ্ট টাকা দিলেও ইস্টবেঙ্গলের ফুটবল দলের সঙ্গে ভোলটাস বেকো সরাসরি যুক্ত নাও হতে পারে।

এখন দেখার ইস্টবেঙ্গল কবে সরকারিভাবে স্পনসর ঘোষণা করে
এর মাঝেই এফএসডিএলের পক্ষ থেকে ১০ অগাস্টের মধ্যে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নতুন মরসুমের জন্য হোম-অ্যাওয়ে জার্সির নকশা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু জার্সির নকশা জমা পড়ার মধ্যে ইস্টবেঙ্গলের নাম নেই। ফলে ইস্টবেঙ্গল সত্যিই কি এবার আইএসএল খেলবে কিনা সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল স্পনসর ঘোষণা করে ফাইনাল ল্যাপে চমক দিয়ে আইএসএলে ঢুকে পড়তে পারে কিনা, সেটাই এখন দেখার।


Click it and Unblock the Notifications
অক্সিজেনের মাত্রা কমতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিং

















