আইএসএল-এ নর্থইস্ট ও মুম্বই সিটির ম্যাচ ড্র, আজ চেন্নাইয়ের মুখোমুখি ওড়িশা

আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করল নর্থইস্ট ইউনাইটেড। এই ফলের পর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে জন আব্রাহামের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধের ৯ মিনিটে গোল দিয়ে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন মার্কি পানাগিওটিস ট্রিয়াডিস। তবে ২২ মিনিটেই গোল শোধ দেন মুম্বই সিটি এফসি-র আমিনে চেরমিটি। ৩২ মিনিটে সেই তিনিই অ্যাওয়ে দলের হয়ে দ্বিতীয় গোল দেন। ঘরের মাঠে এক গোলে পিছিয়ে থাকার অপমান সহ্য করার দল ছিল না নর্থইস্ট ইউনাইটেডও। ৪২ মিনিটে গোল দিয়ে জন আব্রাহামের দলকে সমতায় ফিরিয়ে আনেন বিশ্বকাপার আসামোয়া গিয়ান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা করেও সফল হননি কোনও দলের ফুটবলাররাই। তাই ২-২ ফলেই ম্যাচ শেষ হয়। আজ আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে চেন্নাইইন এফসি। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওড়িশা এফসি। অন্যদিকে সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে চেন্নাইইন এফসি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 28, 2019, 11:32 [IST]
Other articles published on Nov 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+