অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আইএসএল শীর্ষে নর্থইস্ট ইউনাইটেড

உலக கிரிக்கெட்டுக்கு ஆஃப்கானிஸ்தான் சொல்லும் பாடம்!

অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে আইএসএল তালিকার শীর্ষে পৌঁছে গেল নর্থইস্ট ইউনাইটেড। বুধবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচ এক গোলে জেতেন আসামোয়া গিয়ানরা।

অন্ধ্রপ্রদেশের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে নর্থইস্ট ইউনাইটেড। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ানরা। বেশ কয়েকবার ডি-বক্সের বিপজ্জনক জোনে ঢুকেও গোলের দরজা খুলতে পারেননি হায়দরাবাদ এফসি-র খেলোয়াড়েরাও। ফলে গোলশূণ্যই থাকে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় দুই দল। তবু ৮৫ মিনিট পর্যন্ত কোনও দল গোল করতে পারেনি। ম্যাচের ওই মুহূর্তেই পেনাল্টি পায় নর্থইস্ট। ৮৬ মিনিটে স্পট কিক থেকে গোল দিয়ে অ্যাওয়ে দলকে এগিয়ে দেন বিদেশি ম্যাক্সিমিলিয়ানো বারাইরো। শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচে সমতা ফেরাতে পারেনি হায়দরাবাদ এফসি।

এই জয়ের ফলে আইএসএল-এ ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁথে গেছে নর্থইস্ট ইউনাইটেড। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে। লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে এটিকে। ৩ ম্যাচ খেলে তাদের সংগৃহীত পয়েন্ট ৬। আজ সন্ধ্যায় আইএসএল-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। ম্যাচ ঘিরে বাণিজ্য নগরীতে উন্মাদনা তুঙ্গে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 7, 2019, 12:07 [IST]
Other articles published on Nov 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+