আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্র করল নর্থইস্ট ইউনাইটেড। এই ফলের জেরে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স।
কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে হোম টিম কেরালা ব্লাস্টার্স। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন কেরালার ফুটবলাররা। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে হোম টিম-কে এগিয়ে দেন ওগবেচে। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররাও।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের ৪৯ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় অ্যাওয়ে দল। স্পট কিক থেকে গোল দিয়ে খেলায় সমতা ফেরান ঘানার বিশ্বকাপার আসামোয়া গিয়ান। এরপর দুই দলই ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ১-১ ফলেই শেষ হয় ম্যাচ।
#KBFCNEU ended on a beautiful note as #TrueLove was on display between Bartholomew Ogbeche and his former teammates 😍#HeroISL #LetsFootball pic.twitter.com/LRKOI0ocA8
— Indian Super League (@IndSuperLeague) December 28, 2019
সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ এফসি। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থান রয়েছে মুম্বই। সম পরিমাণ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই-র আশা করছেন ফুটবল প্রেমীরা।