সমঝোতার নামে ইস্টবেঙ্গলকেই প্যাঁচে ফেলছে না তো কোয়েস? প্রশ্ন ফুটবল মহলে

বিচ্ছেদ ইস্যুতে ঘুরিয়ে ইস্টবেঙ্গলকেই প্যাঁচে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে কোয়েস। বক্তব্য, ইস্টবেঙ্গলই নাকি এই ইস্যুতে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। সেই বিরোধের মধ্যেও ইস্টবেঙ্গলের ফুটবল আবেগকে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দলের সঙ্গে তুলনাও করেছেন কোয়েসের চেয়ারম্যান।

ইস্টবেঙ্গলই নাকি সই করছে না

ইস্টবেঙ্গলই নাকি সই করছে না

কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাকের বক্তব্য, মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। সঙ্গে তাঁর অভিযোগ যে ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি।

সই করলেই স্পোর্টিং রাইটস ফেরত

সই করলেই স্পোর্টিং রাইটস ফেরত

তাঁদের পাঠানো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্টে ইস্টবেঙ্গল কর্তারা সই করেননি বলে অভিযোগ করেছেন কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাক। তাঁর বক্তব্য, লাল-হলুদ এই প্রক্রিয়া সম্পন্ন করলেই তাদের স্পোর্টিং রাইটস ফেরত দেওয়া হবে। বিষয়টি তাঁরা ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে চিঠি লেখে জানিয়েছেন বলে দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের।

কী বক্তব্য ইস্টবেঙ্গলের

কী বক্তব্য ইস্টবেঙ্গলের

কোয়েস যে টার্মিনেশন অফ এগ্রিমেন্ট পাঠিয়ে দিয়েছে, তা স্বীকার করে নিয়েছে ইস্টবেঙ্গল। তাতে সই করার আগে ফেডারেশেনের সঙ্গে তাঁদের আলোচনা চলছে বলে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। তাঁদের বক্তব্য, ক্লাব লাইসেন্সিংয়ের ঝঞ্ঝাট কাটিয়ে কোয়েসর সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত চুক্তিতে সই করা হবে।

কোয়েসের চিঠি

কোয়েসের চিঠি

কয়েকদিন আগে এআইএফএফ-কে কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাকের লেখা চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়। তিনি জানান যে ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর সংস্থার সরকারি ভাবে বিচ্ছেদ হয়নি। আর তাতেই লাল-হলুদের ক্লাব লাইসেন্সিং নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও সেই চিঠির রহস্য উন্মোচন করেছেন আইজ্যাক নিজেই।

ইস্টবেঙ্গল যেন লিভারপুল

ইস্টবেঙ্গল যেন লিভারপুল

সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ইস্টবেঙ্গলের সঙ্গে জুড়ে থাকা ফুটবল প্রেমীদের আবেগ এবং উন্মাদনা অনেকটা সেরকমই বলে জানিয়ছেন কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক।

করোনার আবহে ভারতে আইপিএল হওয়া নিয়ে বিশেষ আভাস বিসিসিআই সভাপতি সৌরভের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 7, 2020, 14:05 [IST]
Other articles published on Jul 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+