২ মাসের বেতন অমিল! ইস্টবেঙ্গল ফুটবলারদের কড়া চিঠির জবাবে কী বলল কোয়েস?

কোয়েস ও ইস্টবেঙ্গলের দ্বন্দ্ব যেন থামার নামই নিচ্ছে না। স্পোর্টিং রাইটস নিয়ে কলকাতার ক্লাব ও প্রাক্তন বিনিয়োগকারী সংস্থার মধ্যে দড়ি টানাটানির মধ্যেই এবার রণমূর্তি ধারণ করেছেন লাল-হলুদের ফুটবলাররা। কোয়েসের বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। এর জবাবও দিয়েছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা।

তুমুল দ্বন্দ্ব

তুমুল দ্বন্দ্ব

করোনা ভাইরাস সহ নানা অজুহাত দেখিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। ফলে মে মাসের বেতন থেকে বঞ্চিত হন লাল-হলুদের ফুটবলাররা। কোয়েস হাত উঠিয়ে নেওয়ায় ইস্টবেঙ্গলে খেলা বিদেশি ফুটবলারদের (ফ্রাম্সের কাশিম আইডারা, কোস্টারিকার জনি অ্যাকোস্টা) লকডাউনের মধ্যেই ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়।

বিচ্ছেদ

বিচ্ছেদ

এক মাস আগেই নিজেদের তলপি-তলপা গুটিয়ে ফেলেছিল কোয়েস। তাদের কলকাতার অফিসও বন্ধ করে দেওয়া হয়েছিল বেশকিছু দিন আগে। গত রবিবার আনুষ্ঠানিক ভাবে লাল-হলুদের সঙ্গে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী সংস্থা। তবে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস নিজেদের হাতেই রেখে দিয়েছে কোয়েস। তা কবে হস্তান্তর করা হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনও ইঙ্গিত দিতে পারেনি বেঙ্গালুরুর সংস্থা। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন লাল-হলুদ কর্তারা। কারণ স্পোর্টিং রাইটস ছাড়া যে কোনও ফুটবল টুর্নামেন্টে অঁস নিতে পারবে না ইস্টবেঙ্গল। কলকাতা লিগ খেলা থেকেও বঞ্চিত হবে রেঞ্জার্সরা।

বেতন অমিল

বেতন অমিল

চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে ৩০ এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি। তাই মে মাসের পারিশ্রমিক পাবেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

এফপিএআই-র দ্বারস্থ

এফপিএআই-র দ্বারস্থ

বকেয়া বেতনের দাবিতে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হয়েছিলেন ইস্টবেঙ্গলের কয়েকজন ফুটবলার। তাঁদের আবেদনের প্রেক্ষিতে কোয়েসের সঙ্গে কথা বলেও সমস্যার সুরাহা করতে পারেনি এফপিএআই। তাই এআইএফএফ-র দরজায় কড়া নাড়ার প্রস্তুতি শুরু হয়েছে।

ফুটবলারদের পদক্ষেপ

ফুটবলারদের পদক্ষেপ

সূত্রের খবর অভিষেক আম্বেকর, পিন্টু মহতা, রক্ষিত ডাগার সহ ইস্টবেঙ্গলের পাঁচ জন ফুটবলার ২ মাসের বকেয়া বেতন চেয়ে কোয়েসকে চিঠি লিখেছে। ফিফার নিয়মকে সামনে রেখে দাবি মানা না হলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিভঙ্গ করে ক্ষতিপূরণ চাওয়ার হুমকি দিয়েছেন ওই ফুটবলাররা। সেক্ষেত্র ফ্রি এজেন্ট কোটায় অন্য ক্লাবে সই করতেও যে তাঁরা পিছপা হবেন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক আম্বেকর, পিন্টু মহতারা।

কোয়েসের জবাব

কোয়েসের জবাব

ইস্টবেঙ্গল ফুটবলারদের চিঠির জবাব দিল কোয়েস। দুই মাসের বেতন অমিলের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরুর সংস্থা। বক্তব্য, কর্পোরেট দুনিয়ায় তাদের যথেষ্ট সম্মান রয়েছে। লাল-হলুদ ফুটবলারদের বেতন আটকে রেখে তারা নিজেদের ভাবমূর্তি নষ্ট হতে দিতে পারে না বলেও জানিয়েছে কোয়েস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 14, 2020, 15:00 [IST]
Other articles published on Jun 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+