আরও একবার আশিয়ান জয়ী ইস্টবেঙ্গলের পাশে সেই প্রবাসী বাঙালি শিল্পপতি

தவானுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் இளம் வீரர் ?

ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া জাকার্তার বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়, দুঃসময়ে ফের লাল-হলুদের পাশে দাড়ালেন। আর্থিক সমস্যায় জর্জরিত লাল-হলুদকে নির্ভরতা দিল প্রসূনের ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড। ঠিক কী বলেছেন এই প্রবাসী বাঙালি শিল্পপতি।

ইস্টবেঙ্গলের শেয়ার কিনবেন প্রসূন

ইস্টবেঙ্গলের শেয়ার কিনবেন প্রসূন

কোয়েসের পর বিনিয়োগকারী খুঁজতে কালঘাম ছুটে যাওয়া ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন জাকার্তার বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। এই দুঃসময়ে ক্লাবের ৫০ শতাংশ শেয়ার কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রবাসী বাঙালি। তাঁর কথায়, আইনি প্রক্রিয়া চলছে। সেসব মিটে গেলেই লালু-হলুদের বড় অংশের শেয়ার তিনি কিনে নেবেন বলে জানিয়েছেন প্রসূন।

আশিয়ানে অবদান প্রসূনের

আশিয়ানে অবদান প্রসূনের

ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। ২০০৩ সালে জার্কাতায় ওই টুর্নামেন্ট খেলতে যাওয়া ইস্টবেঙ্গলকে নিজের হোটেলে রাখার পাশাপাশি ফুটবলারদের প্রস্তুতির জন্য সবকরম পরিকাঠামো সরবরাহ করেছিলেন প্রবাসী শিল্পপতি। সেই সময় থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর হৃদ্ধতা বলে জানিয়েছেন প্রসূন। তাই লাল হলুদ কর্তাদের কাছ থেকে পাওয়া বিনিয়োগের প্রস্তাব তিনি লুফে নেন বলেও জানিয়েছেন ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেডের মালিক।

স্পোর্টিং রাইটস নিয়ে টানাপোড়েন

স্পোর্টিং রাইটস নিয়ে টানাপোড়েন

সূত্রের খবর, কোয়েসের পাঠানো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্টে সই করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই চুক্তিপত্র নাকি কোয়েসের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। এরপর ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি বলে জানিয়েছিলেন আইজ্যাক।

পাশে বাজাজ

পাশে বাজাজ

স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১৭-১৮ মরশুমের আই লিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ। মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে। আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি।

আইপিএল আয়োজন করতে তৈরি আরব, বল বিসিসিআইয়ের অর্ধে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 17, 2020, 18:12 [IST]
Other articles published on Jul 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+