করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ নিয়ে জরুরী বৈঠক

Kedar Jadhav injured: காயத்தால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார் கேதார் ஜாதவ்- வீடியோ

করোনা থাবায় দেশজুড়ে খেলার সমস্ত প্রতিযোগিতা এখন বন্ধ রয়েছে। ভাইরাস সংক্রমণে ভারতে আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ৮৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আনলক ওয়ানে খেলাধুলোকে কীভাবে ছন্দে ফেরানো যায় সেই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বৈঠকে বসতে চলেছেন।

কবে বৈঠক

কবে বৈঠক

শুক্রবার রাজ্যের ক্রীড়াসংস্থাগুলির সঙ্গে আলোচনার জন্যে ক্রীডা়মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে ডেকেছেন। করোনা পরবর্তী খেলার ভবিষ্যৎ কী, সেই ছবিটা এই বৈঠকে অনেকটাই স্থির হবে বলে আশা রাখছে রাজ্যের ক্রীড়ামহল।

স্থগিত ফুটবল

স্থগিত ফুটবল

করোনার কারণে আই লিগের অবশিষ্ট ম্যাচ বাতিল করে লিগ টপার মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এরপর ঘরোয়া কলকাতা লিগের ভবিষ্যত করোনা ধাক্কায় অনিশ্চিত। সেই নিয়েও শুক্রবার আলোচনা হতে চলেছে। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় থাকতে চলেছেন।

সচিব যা বললেন

সচিব যা বললেন

আইএফএ সচিব এই নিয়ে জানিয়েছেন, 'ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনার পর আইএফএ পদাধিকারীদের নিয়ে সভা ডাকার ভাবনা রয়েছে।' অক্টোবরের আগে খেলা শুরু অবশ্য সম্ভব নয় বলে সচিব মনে করেন।

সিএবি থেকে প্যারা অলিম্পিকও বৈঠকে আমন্ত্রিত রয়েছে

সিএবি থেকে প্যারা অলিম্পিকও বৈঠকে আমন্ত্রিত রয়েছে

সভায় সিএবি, দাবা এবং প্যারালিম্পিক সংস্থাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। সংস্থার প্রতিনিধিরাও শুক্রবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সভায় থাকতে চলেছেন।

আইপিএল করাতে বদ্ধপরিকর বিসিসিআই সভাপতি সৌরভ নেটিজেনদের মন জিতলেন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 11, 2020, 17:50 [IST]
Other articles published on Jun 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+