
কোথায় সমস্যা ইস্টবেঙ্গলের
ক্লাবের সঙ্গে বিদায়ী বিনিয়োগকারী কোয়েসের ৩১ মে সম্পর্ক শেষ হয়েছে। এরপর জুন মাস কেটে জুলাই শুরু হলেও এখন কোয়েসের সঙ্গে জটিলতায় জড়িয়ে লাল-হলুদ। ফেডারেশনে গত বছর ক্লাব কেয়েস ইস্টবেঙ্গল নামে রেজিস্ট্রার ছিল। ফলে এবার এই নাম পাল্টে লাইসেন্সিংয়ের জন্য নতুন রেজিস্ট্রেশন করতে গেলে কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রয়োজন। সেটাই বিদায়ী ইনভেস্টারের থেকে এখনও জোগাড় করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল।

আগামী সপ্তাহে শুরু ক্লাব লাইসেন্সিং
ফেডারশন ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাব লাইসেন্সিংয়ের সময় রেখেছে। ফলে আগামী সপ্তাহ থেকে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।

ফেডারেশনকে চিঠি ইস্টবেঙ্গলের
এই অবস্থায় লাইসেন্সিংয়ের জন্য কোয়েস ইস্টবেঙ্গলের পরিবর্তে তাদের যাতে নতুন কোম্পানি হিসাবে নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয় তার জন্য এআইএফএফ-কে চিঠি লিখল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাব কোয়েস সিইও সুব্রত নাগের ক্লাবকে দেওয়া চিঠি ফেডারেশনকে পাঠিয়েছে। কয়েকমাস আগে চিঠিতে সুব্রত নাগ ৩১ মে-র পর কোয়েস লাল-হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে বলে চিঠি পাঠিয়েছিল। বিনিয়োগকারীদেরও কোয়েসের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া ভাঙার কথা জানানো হয়েছিল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ফেডারেশনকে পাঠানো চিঠিতে এই উল্লেখও রয়েছে।

উত্তরের অপেক্ষায় ইস্টবেঙ্গল
জানা গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পাঠানো চিঠি ইতিমধ্যে ফেডারশনের আইনি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আইনি বিভাগের উত্তর এলে তা ইস্টবেঙ্গলকে পাঠানো হবে।


Click it and Unblock the Notifications


















