কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে এবার গ্রেফতার আন্তর্জাতিক বুকি

চার ক্রিকেটার ও এক বোলিং কোচের পর কর্নাটক প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিং কাণ্ডে এক আন্তর্জাতিক বুকিকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, শ্যাম নামে ওই ব্যক্তিকে তার হরিয়ানার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ আগেই জারি করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর।

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে এবার গ্রেফতার আন্তর্জাতিক বুকি

অভিযোগ, এই মামলার গ্রেফতার সেলেব্রিটি ড্রামার ভূপেশ বাফনার যোগাযোগ ছিল বুকি শ্যামের। তারা মিডিলম্যানের মাধ্যমে কর্নাটক প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটার ও কোচদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলেও জানিয়েছেন গোয়ান্দারা। চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে ভূপেশ বাফনাকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি। সেই খবর পাওয়া মাত্রই আন্তর্জাতিক বুকি শ্যাম ভারত ছেড়ে ওয়েস্ট ইন্ডিজে আত্মগোপন করে বলে জানতে পারেন গোয়েন্দারা। ইতিমধ্যে শ্যামের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়। লুকিয়ে হরিয়ানার বাড়িতে ফিরতেই তক্কে তক্কে থাকা গোয়েন্দারা ওই বুকিকে গ্রেফতার করে। আর কে বা কারা এই ঘটনায় জড়িত, শ্যামকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।

এর আগে কর্নাটক প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত সন্দেহে আইপিএল ও রঞ্জি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সিএম গৌতম ও বোলার আবরার কাজিকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। জানা যায়, দু-জনেই কেপিএল-এ বাল্লারি টাস্কার্সের হয়ে খেলেন। গৌতং আবার দলের অধিনায়কও ছিলেন। টুর্নামেন্টের ২০১৯-র এডিশনে হুবলির বিরুদ্ধে ফাইনাল খেলে ধৃতদের দল। ২০ লাখ টাকার বিনিময়ে সেই ম্যাচে গৌতম ধীরে ব্যাট করার পাশাপাশি প্রচুর মিস ফিল্ডিং করেন বলে অভিযোগ। অন্যদিকে বোলার কাজি সাড়ে সাত কোটি টাকার জন্য ম্যাচে অসংখ্য লুজ বল ফেলেন বলে জানতে পেরেছেন গোয়ান্দারা।

ধৃত সিএম গৌতম কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। এখন তিনি গোয়ার রঞ্জি দলের অধিনায়ক। অন্যদিকে ম্যাচ ফিক্সিং কাণ্ডে ধৃত আবরার কাজি আগে কর্নাটকের হয়ে রঞ্জি খেললেও এখন তিনি মিজোরাম স্কোয়াডের সদস্য। একই অভিযোগে এর আগে গ্রেফতার হওয়া কেপিএল-র অন্যতম দল বেঙ্গালুরু ব্লাস্টার্সের ব্যাটসম্যান এম বিশ্বনাথন ও বোলিং কোচ ভিনু প্রসাদকে জেরা করে গৌতম ও আবরারের ব্যাপারে জানতে পারে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।

অন্যদিকে কর্নাটক প্রিমিয়ার লিগের ম্যাচ ফিক্সিং কাণ্ডে বুকি ও ক্রিকেটারদের মধ্যস্থতাকারী এক ব্যক্তিও সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ধৃত নিশান্ত শেখাওয়াত নিজে নাকি কর্নাটক প্রিমিয়ার লিগের একাধিক এডিশনে খেলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুকি মনোজ কুমার, ভূপেশ বাফনা ও শ্যামের সঙ্গে বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ ভিনু প্রসাদের পরিচয় করিয়ে দেয় শেখাওয়াতই। সেই ভিনুর হাত ধরেই কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং ডালপালা মেলে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 10, 2019, 11:32 [IST]
Other articles published on Nov 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+