রঞ্জিতে মুম্বইকে ৫ উইকেটে হারাল কর্ণাটক, রেলওয়েসকে হারালো বরোদা

மூன்றாவது டெஸ்ட்...இந்தியா 292 ரன்கள் முன்னிலை.. வீடியோ

রবিবার রঞ্জিতে এলিট গ্রুপ বি-এর ম্যাচে মুম্বইকে ৫ উইকেটে হারাল কর্ণাটক। আড়াই দিনেই ম্যাচ জিতে নিল করুন নায়ারের দল। ঘরের মাঠে এটি মুম্বইয়ের টানা দ্বিতীয় হার। এর আগে রেলওয়েসের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ হেরেছে মুম্বই।

ম্যাচ জিততে কর্ণাটককে দ্বিতীয় ইনিংসে ১২৬ রান করতে হত। সেখানে ২৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে কর্ণাটক প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার রবিকুমার ৫৫ বলে ৩৪ রান করেন। অপর ওপেনার দেবদত্ত পাডিকাল ৪৬ বলে হাফ সেঞ্চুরি করেন। ৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে পাডিকাল ইনিংস সাজান। দুই ব্যাটসম্যানের ৭৮ রানের ওপেনিং জুটিতেই ম্যাচ বার করে নেয় কর্ণাটক।

এর আগে মুম্বইকে প্রথম ইনিংসে ১৯৪ রানে বেধে রাখে কর্ণাটক। এরপর রবিকুমারের ব্য়াটে দক্ষিণের দল ২১৮ রান তোলে। পাল্টা দ্বিতীয় ইনিংসে মুম্বই ১৪৯ রানে অলআউট হয়। ম্যাচ জিততে শেষ পর্যন্ত কর্ণাটকের ১২৬ রান প্রয়োজন ছিল। পাডিকালের আক্রমণাত্মক ব্য়াটিংয়ে সহজেই ম্যাচ জিতে নেয় কর্ণাটক।

এলিট বি গ্রুপের অন্য ম্যাচে রেলওয়েসকে ৯৯ রানে হারিয়ে ৬ পয়েন্ট পেল বরোদা। বরোদার হয়ে প্রথম ইনিংসে লুকমান মেরিওয়ালা চার ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন। যার সুবাদে রেলওয়েসকে বরোদা, প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে অলআউট করে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 5, 2020, 19:30 [IST]
Other articles published on Jan 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+