
বাংলার প্রথম ইনিংস
ম্যাচের প্রথম ইনিংসে ৩১২ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। হোম টিমের হয়ে সর্বাধিক ১৪৯ রান করেছিলেন অনুষ্টুপ মজুমদার। কর্নাটকের হয়ে ৩টি করে উইকেট নিয়েছিলেন অভিমন্যু মিঠুন ও রনিত মোরে।

বাংলার কামব্য়াক
দুর্দান্ত বোলিং করেন বাংলার বোলাররা। ৫ উইকেট নেন পেসার ইশান পোড়েল। ৩ উইকেট নেন আকাশ দ্বীপ। ২ উইকেট নেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে ১২২ রানে অল আউট হয়ে যায় কর্নাটক। ১৯০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা।

ব্যাটিং বিপর্যয়
দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠেন কর্নাটকের বোলাররা। ফলে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। ১ রানে আউট হন ওপেনার অভিষেক রমন। ১১ রান করে সাজঘরে ফেরেন বাংলার অধিনায়র অভিমন্যু ইশ্বরণ। ০ রানে আউট হন অর্নব নন্দী। ১৩ রান করেন মনোজ তিওয়ারি। বাংলার হয়ে কিছুটা লড়াই করেন সুদীপ চট্টোপাধ্যায় (৪৫) ও অনুষ্টুপ মজুমদার (৪১)। ১৬১ রানে অল আউট হয়ে যায় বাংলা।

কর্নাটকের বোলিং
কর্নাটকের হয়ে ৪ উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩ উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম। যদিও চতু্র্থ ব্যাট করতে নেমে শুরুতেই কেএল রাহুলের উইকেট হারিয়ে চাপে কর্নাটক।


Click it and Unblock the Notifications



















