রঞ্জি সেমিফাইনাল: দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের বিরুদ্ধে ফের বাংলার ব্য়াটিং ধস, লিড কত রানের জেনে নিন

டி20யில் கோலிக்கு இணையாக சாதித்து வரும் தினேஷ் கார்த்திக்

বোলাররা মঞ্চ গড়ে দিলেও সেই মঞ্চে দ্বিতীয় ইনিংসে রানের ভিত গড়তে পাড়ল না বাংলা। ইডেনে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলা ৭২ রানে ৪ উইকেট হারিয়েছে।

আউট মনোজ, দ্বিতীয় ইনিংসে বাংলার ব্য়াটিং ধস

দিনের শেষ বেলার মনোজ তিওয়ারি ১৩ রানে আউট হয়ে ফিরলেন। অন্যদিকে টপ অর্ডারে অভিষেক রামন ১, অভিমন্যু ঈশ্বরণ ১১ রান করেন। অর্ণব নন্দী ০ রানে ফেরেন।

প্রথম ইনিংসে ১৯০ রানে লিড পাওয়ার সুবাদে দিনের শেষে কর্ণাটকের থেকে বাংলা দল দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে এগিয়ে।

কর্ণাটকের হয়ে অভিমন্যু মিথুন ৬ ওভারে ৯ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন। মনোজকে প্রসিদ্ধ কৃষ্ণা আউট করেন।

সুদীপ চট্টোপাধ্য়ায় ৪০ রানে ব্য়াটিং করছেন। ১ রানে নটআউট থেকে সংগত দিচ্ছেন অনুষ্টুপ মজুমদার।

১২২ রানে অলআউট কর্ণাটক

বল হাতে কর্ণাটককে প্রথম ইনিংস বাংলা ১২২ রানে অলআউট করে। সৌজন্যে ইশান পোড়েলের পাঁচ উইকেট। কর্ণাটকের ইনিংস মাত্র ৩৬.২ ওভার টিকে থাকে। ওপেনার লোকেশ রাহুল ২৬ ও কৃষ্ণাপা গৌতম ৩১ রান করেন।বাকিদের মধ্যে কেউই সম্মানজনক রান পাননি।

বাংলার বোলিং

১৩ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচ করে ইশান ৫ উইকেট পেয়েছেন। বাকিদের মধ্যে আকাশদীপ ৩০ রানে ৩টি ও মুকেশ ৪৬ রান খরচে ২টি উইকেট পেয়েছেন। কর্ণাটকের ব্য়াটিংয়ে মূল দুই স্তম্ভ লোকেশ রাহুল ও মনীশ পান্ডের উইকেট তুলে নেন মুকেশ।

লাস্ট ওভার ড্রামা

প্রথম ইনিংসে ১৪৯ রানে অপরাজিত থেকে বাংলাকে ৩১২ রানের স্কোরে পৌঁছে দিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। এদিন দিনের শেষ ওভারে রনিত মোরের বলে আউট ছিলেন অনুষ্টুপ। শেষ পর্যন্ত নো বলের কারণে রনিতের বলটি নো ডাকা হলে, অনুষ্টুপ জীবনদান পান। ১ রানে অপরাজিত রয়েছেন তিনি।

তৃতীয় দিনে খেলায় বাংলা ৬ উইকেটের পুঁজি নিয়ে তিনশো রানের লিডের গণ্ডি পার করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 1, 2020, 18:16 [IST]
Other articles published on Mar 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+