৩০ বছর পর রঞ্জি জিতে বাংলার সামনে ভারত সেরা হওয়ার সুযোগ, কী বললেন মহম্মদ শামি

কর্ণাটককে হারিয়ে ১৩ বছর বাদে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা ক্রিকেট দল ৷ ব্যাটে অনুষ্টুপ আর বলে ঈশান-মুকেশের দুরন্ত পারফর্ম্যান্সে ভর করে কর্ণাটককে ১৭৪ রান হারিয়ে ভারত সেরা হওয়ার লড়াইয়ে বঙ্গ ক্রিকেটাররা।

শেষবার কবে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা

শেষবার কবে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা

শেষবার ১৯৯০ সালে বাংলা দল ভারত সেরা হয়েছিল। এবার ৩০ বছর পর অভিমণ্যু ঈশ্বরণ , ঈশান পোড়েলের সামনে রঞ্জি জয়ের হাতছানি।

বাংলা দলের জন্য শুভেচ্ছা শামির

বাংলা দলের জন্য শুভেচ্ছা শামির

বাংলা দলের সঙ্গে না থাকলেও বঙ্গ ব্রিগেডের সাফল্যের খবর মহম্মদ শামির কাছে পৌঁছে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ক্রাইস্টচার্চে ছিলেন শামি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থাকায় বাংলা দলের সঙ্গে তাঁর থাকা হবে না।তবে বাংলা দলের সাফল্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি শামি।

সোশ্যাল মিডিয়ায় শামির পোস্ট

তারকা ভর্তি কর্ণাটক দলকে ল্যাজে গোবরে করে রঞ্জি সেমি জয়ের পর বাংলা দলের সতীর্থদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় স্পিডস্টার। পাশাপাশি ট্যুইটার ও ইনস্টাগ্রামেও বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ পেসার ৷

কী লিখলেন শামি

টুইট পোস্ট করে শামি লিখেছেন, 'বাংলা দলকে অনেক অভিনন্দন। দলের ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে। অনুষ্টুপের ১৪৯ থেকে শাহবাজের লড়াকু ৩৫,ঈশানের প্রথম ইনিংসে ৫ উইকেট থেকে মুকেশের দ্বিতীয় ইনিংসে ৬ শিকার! সঙ্গে আকাশের দারুণ বোলিংয়ের প্রশংসা করেছেন শামি। সেই সঙ্গে রঞ্জি ফাইনালের জন্য বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 3, 2020, 21:19 [IST]
Other articles published on Mar 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+