করোনা আক্রান্ত সচিব স্নেহাশিস, হোম কোয়ারেন্টাইনে সিএবি সভাপতি

WORLD CUP 2019: IND VS AUS | ஆஸி.க்கு எதிராக வென்றாலும் வருத்தத்தில் கோலி- வீடியோ

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন সভাপতি অভিষেক ডালমিয়া। সতীর্থ স্নেহাশিসের দ্রুত আরোগ্য কামনাও করেছেন কিংবদন্তি জগমোহন ডালমিয়া-পুত্র।

স্নেহাশিসের সঙ্গে বৈঠক ডালমিয়ার

স্নেহাশিসের সঙ্গে বৈঠক ডালমিয়ার

সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত শুনেই আতঙ্কিত হয়ে পড়েছেন সিএবি সভাপতি অভিষক ডালমিয়া। কারণ কয়েক দিন আগেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন জগমোহন ডালমিয়া-পুত্র।

কী বললেন অভিষেক

কী বললেন অভিষেক

সতীর্থ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। আতঙ্কিত হয়ে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী কিছুদিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন। ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো নিয়ে লাল বাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক। ইডেনে পুলিশি পর্যবেক্ষণের সময় স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তাঁর সঙ্গে ছিলেন বলেও জানিয়েছেন ডালমিয়া।

সিএবি-তে করোনা প্রভাব

সিএবি-তে করোনা প্রভাব

সচিব স্নেহাশিসের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-এর সিনিয়র নির্বাচক তথা রঞ্জি জয়ী প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন শর্মা। রাজ্যের এক সিনিয়র আম্পায়ারের শরীরেও মিলিছে মারণ ভাইরাস।

ভয়াবহ কোভিড-১৯

ভয়াবহ কোভিড-১৯

বিশ্বের ২১৩টি দেশের প্রায় ১৩ কোটি ৭০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩৩ হাজার। প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ।

তৃতীয় বারের জন্য বাবা হতে চলেছেন প্রোটিয়া কিংবদন্তি, বিরাট-পত্নীর শুভেচ্ছা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 16, 2020, 15:06 [IST]
Other articles published on Jul 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+