কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর কুম্বলে

টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে অব্যাহতি পাওয়ার প্রায় দুই বছর পর ফের ক্রিকেট প্রশিক্ষকের ভূমিকায় ফিরছেন ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলে। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন প্রাক্তন লেগ স্পিনার।

বিরাটের সঙ্গে সংঘাত

বিরাটের সঙ্গে সংঘাত

বছর তিনেক আগে টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচিত হয়েছিলেন অনিল কুম্বলে। সেই পদ থেকে তিনি অব্যাহতি নেন। জল্পনা ওঠে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের জেরেই ভারতীয় ক্রিকেট দলের প্রধান প্রশিক্ষকের পদ থেকে সরে দাঁড়ান জাম্বো।

আইপিএলে কোচিং

আইপিএলে কোচিং

এর আগেও আইপিএলে প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার।

কিংস ইলেভেনে কুম্বলে

কিংস ইলেভেনে কুম্বলে

টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে অব্যাহতি পাওয়ার প্রায় দুই বছর পর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর নির্বাচিত হয়েছেন অনিল কুম্বলে। সহজ কথায় দলের থিঙ্ক ট্যাঙ্ক হবেন জাম্বো।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ

কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন অজি ব্যাটসম্যান তথা ওই দলেরই প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলি। কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং ও ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন যথাক্রমে কোর্টনি ওয়ালস ও জন্টি রোডস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, October 11, 2019, 13:51 [IST]
Other articles published on Oct 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+