এমএস ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে কী বললেন অনিল কুম্বলে?

தரவரிசையில் 900 புள்ளிகள்...ஆண்டர்சன் புதிய சாதனை- வீடியோ

ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টিম ইন্ডিয়ার জার্সিতে বাইশ গজে আর দেখা যায়নি লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে। তিনি কী এবার অবসর নেবেন, নাকি খেলবেন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তা নিয়ে জল্পনা ও আলোচনা অব্যাহত। এরই মধ্যে কবে ক্রিকেটে ফিরতে পারেন ধোনি, তা নিয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত জানালেন ভারতের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।

ইংল্যান্ড বিশ্বকাপের পর

ইংল্যান্ড বিশ্বকাপের পর

ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওই টুর্নামেন্টের পর তিনি জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্যারা মিলিটারির জওয়ানদের সঙ্গে প্রশিক্ষণ নেন। এরপর তাঁকে কখনও আমেরিকার গল্ফ কোর্স, তো কখনও রাঁচির ক্রিকেট স্টেডিয়ামে স্নুকার খেলতে দেখা গেলেও, ধোনি ২২ গজে কবে ফিরবেন, তা তিনি খোলসা করেননি।

কবে ফিরবেন ধোনি

কবে ফিরবেন ধোনি

ধোনির ক্রিকেটে ফেরার বিষয়টি দেশের নির্বাচক, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও এমএস-র এপরই ছেড়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের সবচেয়ে সফল অধিনায়ককে যোগ্য সম্মান দেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন বোর্ড সভাপতি।

২০২০ বিশ্বকাপে খেলবেন ধোনি!

২০২০ বিশ্বকাপে খেলবেন ধোনি!

২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে কি টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। এর উত্তরে দেশের স্পিন লেজেন্ড অনিল কুম্বলে জানিয়েছেন, দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা এমএস ২০২০ আইপিএলে কেমন খেলেন, তার ওপর তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনা নির্ভর করছে বলে জানিয়েছেন জাম্বো।

ভারতের রণনীতি

ভারতের রণনীতি

অস্ট্রেলিয়ার মাটিতে কোন কোন ক্রিকেটার ভালো খেলতে পারেন, তার তালিকা তৈরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের আগে থেকে পরিকল্পনা করা উচিত বলে মনে করেন অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্স ভালো হওয়া উচিত বলে মনে করেন জাম্বো।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 31, 2019, 11:03 [IST]
Other articles published on Dec 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+