সৌরভ-শাহকে রাখতে বেসরকারি বিসিসিআইয়ের মুখে 'জাতীয় স্বার্থ'-এর বুলি!

যেনতেন প্রকারেণ সভাপতি ও সচিব যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের কার্যকালের মেয়াদ বাড়াতে বদ্ধপরিকর বিসিসিআই। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা কমিটি বর্ণিত সংবিধানে উল্লেখিত কুলিং-অফর নিয়ম শিথিল করতে ভারতীয় ক্রিকেট বোর্ড, সুপ্রিম কোর্টে যে মামলা করেছে, তার শুনানি ১৭ অগাস্ট হচ্ছে না বলে খবর। এরপরেই নিজেদের নতুন রণনীতি তৈরি করে নিল বিসিসিআই। সেদিকে নজর ফেরানো যাক।

বিসিসিআই-এর বক্তব্য

বিসিসিআই-এর বক্তব্য

সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে 'জাতীয় স্বার্থ'-এর বুলি আওড়ালো বেসরকারি বিসিসিআই। আদালতে দাখিল করা আবেদনে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল জানিয়েছেন, ক্রিকেট প্রাশসকের দায়িত্বে অভিজ্ঞ, সফল পদাধিকারিদের (সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ) দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে বহাল রাখা হোক। তাতে দেশের ক্রিকেটের উন্নতি হবে বলেও আবেদনে জানানো হয়েছে।

শুনানি স্থগিত!

শুনানি স্থগিত!

করোনা ভাইরাসের জেরে লকডাউনে বেশ কিছু দিন আদালত বন্ধ থাকায় সুপ্রিম কোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা জমে গিয়েছে। একে একে সেগুলির জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। ইতিমধ্যে বিসিসিআইয়ের মামলার শুনানি ১৭ অগাস্ট হওয়ার কথা থাকলেও, সেটি নির্দিষ্ট তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। শীর্ষ আদালতের বক্তব্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের হাই প্রোফাইল আবেদনের থেকেও গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হওয়া বাকি। তাই এখনই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের ভাগ্য নির্ধারণ করা সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আগের শুনানি

আগের শুনানি

বিসিসিআই সংবিধানে বর্ণিত কুলিং-অফের নিয়ম অনুযায়ী বিসিসিআই সভাপতি ও সচিব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের। এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত ২২ জুলাই সেই আবেদন গ্রহণ করেছিলেন দেশের প্রধান বিচার শরদ অরবিন্দ বোবদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ। জানিয়েছিল, ১৭ অগাস্ট হবে মামলার শুনানি।

সমস্যাটা ঠিক কোথায়

সমস্যাটা ঠিক কোথায়

২০১৫ সালে সিএবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে বিসিসিআই সভাপতি হন মহারাজ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর সম্পূর্ণ হয়েছে। নিয়ম পরিবর্তন না হলে ২৭ জুলাই তাঁকে বিসিসিআই সভাপতির পদ থেকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। একই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহেরও। ৭ মে-তে শেষ হয়েছে তাঁর মেয়াদ।

আইপিএল ২০২০ : প্রস্তুতি উপলক্ষ্যে একই বিমানে চেন্নাই রওনা রায়না সহ ৩ সিএসকে ক্রিকেটারের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 14, 2020, 14:07 [IST]
Other articles published on Aug 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+