
ড্রিম ইলেভেনকেই বেছে নেওয়া হয়েছে
বুধবার বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিক কিংবা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, এ বছরের আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে ড্রিম ইলেভেন। মুম্বইয়ের এই অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা ছটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছাড়াও ১৯টি ক্রীড়া ইভেন্টের সঙ্গে যুক্ত বলে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল তথা বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

কী বললেন প্যাটেল
আইপিএলের গভর্নিং কাউন্সিল প্রকাশিত বিবৃতিতে টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ইভেন্টের টাইটেল স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার অফিসিয়াল পার্টনার থেকে টাইটেল স্পনসরশিপের পর্যায়ে উত্তীর্ণ হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্যাটেল। করোনা ভাইরাসের আবহে বাড়িতে বসে আইপিএলের ম্যাচ দেখতে ড্রিম ইলেভেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করেন চেয়ারম্যান ব্রিজেশ।

ড্রিম ইলেভেনের বক্তব্য
ড্রিম ইলেভেনের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা হর্ষ জৈন লিখেছেন, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পরই তাঁদের মাথায় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা তৈরির পরিকল্পনা আসে। তাঁরা আইপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় ক্রিকেট প্রেমীরা ইভেন্টের সঙ্গে আরও বেশি একাত্ম হওয়ার সুযোগ পাবে বলে মনে করেন জৈন। এত বড় দায়িত্ব হাতে তুলে দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদও জানিয়েছেন ড্রিম ইলেভেনের সিইও।

এক বছরের চুক্তি
কেবল এ বছরের জন্য আইপিএলে টাইটেল স্পনসরের দায়িত্ব পালন করবে ড্রিম ইলেভেন। বিসিসিআই তাদের প্রস্তাব খারিজ করে দিলেও আইপিএলের মতো টুর্নামেন্টের টাইটেল স্পনসর হওয়ার সুযোগ ছাড়তেও রাজি হয়নি অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। তাই তারা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। অর্থাৎ ড্রিম ইলেভেনের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ২০২০ সালেই শেষ হবে।

ড্রিম ইলেভেন চাওয়া
অন্য সংস্থাগুলির থেকে বেশি দর হাঁকিয়ে এ বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব পেয়েছে ড্রিম ইলেভেন। যদিও বিসিসিআইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করার পক্ষপাতি ছিল অনলাইন ফ্যান্টাসি গেমিং কোম্পানি। তারা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের সঙ্গে অন্তত তিন বছরের চুক্তিতে সই করতে চেয়েছিল। কিন্তু তাদের এই প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


Click it and Unblock the Notifications
সেদিন একই জার্সি পরে রাত কাটিয়েছিলেন ধোনি, কেঁদেও ফেলেছিলেন!

















