আইপিএল ২০২০ শুরুর আগেই টুর্নামেন্টের আগামী সংস্করণে কবে জানালেন সৌরভ

করোনা ভাইরাসের আবহে অনেকটা পিছিয়ে গিয়েছে এবারের আইপিএল। মার্চ কিংবা এপ্রিলের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তাও আবার অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবার ভারতের বাইরে হচ্ছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট লিগ। সেসবের মধ্যেই আগামী বছরের আইপিএল কবে হবে, তা আগেভাগেই জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এপ্রিলে আইপিএল

এপ্রিলে আইপিএল

চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। তা পিছিয়ে ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তা বলে ২০২১-এর আইপিএল পিছনোর কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন আগামী বছরের এপ্রিলেই অনুষ্ঠিত হবে আইপিএল।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

২০২১-এর জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত থাকবে টিম ইন্ডিয়া। এরপর ভারতে টেস্ট খেলতে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আভাস দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএলের সমস্যা

আইপিএলের সমস্যা

দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, দেশে করোনা ভাইরাসের প্রভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। এহেন পরিস্থিতিতে আগামী বছর অলিম্পিক হবে কিনা, তার ঠিক নেই। সেক্ষেত্রে আইপিএল নির্ধারিত সময়ে আদৌ আয়োজন করা সম্ভব কিনা কিংবা হলেও তা ভারতের কপালে জুটবে কিনা, তা নিয়ে সন্দিহানে দেশের ক্রিকেট মহলের একাংশ।

বিসিসিআইয়ের চ্যালেঞ্জ

বিসিসিআইয়ের চ্যালেঞ্জ

করোনা ভাইরাসের জেরে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। একই স্লটে জায়গা করে নিয়েছে আইপিএল। আগামী বছর ভারতে একই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও একটি সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে যেনতেন প্রকারেণ আইপিএল শেষ করাটাই বিসিসিআইয়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 22, 2020, 17:26 [IST]
Other articles published on Aug 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+