
টিম ইন্ডিয়া এবং ব্রাজিল
ফুটবল সম্রাট পেলে, গ্যারিঞ্চা, সক্রেটিস, জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, রিভাল্ডো, নেইমারের ব্রাজিল পাঁচ বার ফুটবল বিশ্ব। এমন রেকর্ড বিশ্বের অন্য কোনও ফুটবল খেলিয়ে দেশের নেই। অন্যদিকে দুই বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তুলনা এবং একাধিপত্যের নিরিখে কিন্তু ব্রাজিলের থেকে কিছুটা পিছিয়েই রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

বরং কাছে অস্ট্রেলিয়া
ধারাবাহিকতা এবং আধিপত্যের নিরিখে কিন্তু ফুটবল দৈত্য ব্রাজিলের সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়ার তুলনা করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে পাঁচ বার বিশ্বকাপ জিতে ফেলেছে ক্যাঙারুর দেশ। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বার খেতাব জিতেছে স্টিভ ওয়া, রিকি পন্টিংয়ের দেশ।

সৌরভের যুক্তি
দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, বিশ্বকাপ কম জিতলেও ধারাবাহিকতার নিরিখে পয়লা নম্বর স্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাঁর দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি ক্রিকেটা উপহার দিয়ে চলেছেন বলে দাবি মহারাজের। তাঁর কথায়, পেলে-রাজ শেষ হওয়ার পর জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমাররা ব্রাজিলকে ধারাবাহিক ভাবে আলোকিত করে গিয়েছেন বা করে চলেছেন। ভারতীয় ক্রিকেট দলেও সুনীল গাভাসকরের পর সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে পারফরম্যান্স করে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

ক্রিকেট পাগল ভারত
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, ভারতের মতো ক্রিকেট নিয়ে মাদকতা অন্য কোনও বিশ্বের অন্য কোনও প্রান্তে দেখতে পাওয়া যায় না। বিসিসিআই সভাপতির কথায়, সকালে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা কিংবা দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিগুলিতে গেলে বোঝা যায় কত সংখ্যক তরুণ ক্রিকেটার রোজ অনুশীলন করে চলেছে। যা ভারতীয় ক্রিকেটের পরম্পরাকে ধরে রেখেছে বলে মনে করেন মহারাজ। টিম ইন্ডিয়া বরাবরই দুর্দান্ত দল ছিল এবং আগামী দিনেও সেই সুনাম বজায় রাখবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।


Click it and Unblock the Notifications



















