করোনা ভাইরাসের আবহেই 'দাদাগিরি আনলিমিটেড'-এর অষ্টম মরশুমের শুটিং শেষ করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের ফাইনাল এপিসোড সেট থেকে নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন মহারাজ। তবে অতিমারী পরিস্থিতিতে এবার ম্যারম্যারে ভাবেই কেটেছে 'দাদাগিরি আনলিমিটেড'-এর অষ্টম মরশুমের গ্র্যান্ড ফিনালের শুটিং।
দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সরকারি বিধি মেনে বাড়িতেই ১৫ দিনের সেল্ফ আইসোলেশনের সরকারি নিয়ম পালন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা সুস্থ হয়ে বাড়ির ফেরার পর কোয়ারেন্টাইন শেষ হয় মহারাজের। বাড়ি সংলগ্ন দফতর থেকে বিসিসিআইয়ের কাজ করার পাশাপাশি সরকারি স্বাস্থ্যবিধি মেনে শুটিং ফ্লোরেও নেমে পড়েন দাদা।
করোনা ভাইরাসের জেরে চটজলদি শেষও হয়ে যায় শুটিং। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলর জন্য বিখ্যাত রিয়ালিটি শো 'দাদাগিরি আনলিমিটেড'-এর সেটে শুটিং শুরুর সময় ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন মহারাজ। এবার অনুষ্ঠানের ফাইনালের সেট থেকে নিজের ছবি পোস্ট করে আরও একবার ভাইরাল হলেন বিসিসিআই সভাপতি। আপ্লুত হয়েছেন নেটিজেনরা।
View this post on InstagramEnd of season 8 .. amids all the pandemic ..hope u enjoyed
A post shared by SOURAV GANGULY (@souravganguly) on
সরকারি স্বাস্থ্যবিধি ও নির্দেশ মেনে হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ মোট ১০ জনকে নিয়ে শুরু হয়েছিল 'দাদাগিরি আনলিমিটেড সেশন ৮'-এর শুটিং। সেটে ১০ বছরের নিচে থাকা কোনও শিশুকে আনা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। সেই নির্দেশ মেনেই শুটিং হয়েছে বলে চ্যানেলের তরফে জানানো হয়েছে। অতিমারী পরিস্থিতিতে অনুষ্ঠানের ফাইনাল নামিদামী অতিথি ছাড়াই হয়েছে বলে জানানো হয়েছে।