করোনা যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে নিজের হার না মানা মানসিকতা ছড়িয়ে দিলেন সৌরভ

করোনায় ধুঁকছে ভারত। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের মনোবল বাড়াতে এগিয়ে এলেন দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী করলেন সৌরভ

কী করলেন সৌরভ

করোনা যুদ্ধে প্রতিদিন হাজার হাজার স্বাস্থ্যকর্মী জীবন ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্যে লড়াই করে চলেছেন। রাজ্যের স্বাস্থ্যকর্মী, ডাক্তাররাও দিনরাত এক করে করোনা রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। তাঁদের উদ্বুদ্ধ করতে সামাজিক দূরত্ব মেনে কয়েকজন ডাক্তার, নার্সসহ একা সমাজবন্ধুর হাতে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় উপহার তুলে দিয়েছেন। সমাজের এই সব কোভিড যোদ্ধাদের কুর্ণিশ করেছেন মহারাজ।

সমাজসেবিকাদের পাশে সৌরভ

সমাজসেবিকাদের পাশে সৌরভ

লকডাউন চলাকালীন সামাজিক কাছে সমাজবন্ধুরা এগিয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে একজন প্রতিদিন ২৪ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্যানিটাইজ করেছিলেন। সেই সমাজবন্ধুর হাতে উপহার তুলে দিতে পেরে খুশি সৌরভ। অন্য এক সমাজবন্ধু লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের খাদ্য জোগানে সাহায্য করেছিলেন। তার হাতেও সৌরভ উপহার তুলে দিয়ে কুর্ণিশ জানিয়েছেন

করোনা যুদ্ধে সৌরভের সাহায্য

করোনা যুদ্ধে সৌরভের সাহায্য

প্রসঙ্গত এর আগে করোনা যুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০ লক্ষ টাকার চাল দান করে লকডাউনে রাজ্যের দরিদ্র মানুষদের মুখে অন্ন যোগানের ব্যবস্থা করে দেন।

বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান

বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান

এছাড়া লকডাউনে বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেন সৌরভ। এরপর ইশন মন্দিরে লকডাউন পর্বে সৌরভের ফাউন্ডেশন প্রতিদিন সাধারণ মানুষদের জন্যে অন্নভোগের ব্যবস্থা করেছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 20, 2020, 10:39 [IST]
Other articles published on Jun 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+