পিকে তাঁর জীবনে অনেকটা জুড়ে, বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

சச்சினின் குரு ராமகன்ட் அச்ரேகர் 87 வயதில் மறைவு- வீடியோ

ভারতের কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে জানিয়েছেন যে তাঁর জীবনে কতটা জায়গা জুড়ে ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার।

পিকে-র প্রয়াণ

পিকে-র প্রয়াণ

৮৩ বছর বয়সে শুক্রবার কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভোগার পর এই পরিণতি হল তাঁর। ১৯৬২-র এশিয়ান গেমসে দেশকে সোনার পদক দেওয়া পিকে, ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম সদস্য।

'কাছের মানুষকে হারালাম'

'কাছের মানুষকে হারালাম'

পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন যে তিনি খুব কাছের মানুষকে হারালেন। এমন একজন, যাঁকে তিনি ভীষণ ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন, তাঁকে হারিয়ে তিনি শোকস্তবদ্ধ বলেও জানিয়েছেন মহারাজ।

১৮ বছর বয়স

১৮ বছর বয়স

বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্বীকার করেছেন তাঁর উত্থানের পিছনে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। ১৮ বছর বয়সে তিনি ভারতের ফুটবল লেজেন্ডের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেয়ে ধন্য হয়েছিলেন বলেও জানিয়েছেন মহারাজ।

ইতিবাচক মানসিকতা সংক্রামক

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক মানসিকতার কথা বলেছেন। লেজেন্ডারি ফুটবলারের ইতিবাচক ভাবনা তাঁর নিকটস্থ মানুষদের মধ্যে সংক্রামিত হত বলেও লিখেছেন সৌরভ। তিনি পিকে বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন মহারাজ।

কিরেণ রিজিজুর শোকবার্তা

পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ফুটবলে শূণ্যতা তৈরি হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এএফসি-রো শোক

লেজেন্ড পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 20, 2020, 19:40 [IST]
Other articles published on Mar 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+