কল্পতরু সৌরভ, এবার ছোটবেলার কোচের পাশে সাহায্যের হাত, আরও একবার মানবিক মহারাজ

মানবিক মহারাজ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে যেন নেতৃত্ব দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের ফলে মানুষের জীবন এখন বিপর্যস্ত। রুটিরুজির টানে অনেকেই অন্ন সংস্থানে সমস্যায় পড়ছেন। সেখানেই কল্পতরু হয়ে তিনধাপে দরীদ্র মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করেছেন সৌরভ। এবার তাঁর প্রথম কোচের চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মহারাজ।

ছোটবেলার কোচের অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়ালেন সৌরভ

ছোটবেলার কোচের অসুস্থতার খবর পেয়ে পাশে দাঁড়ালেন সৌরভ

ছোটবেলার অশোক মুস্তাফি স্যারের কাছে সৌরভের ক্রিকেট শেখা। বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের পরামর্শে অশোক স্যারের দুখীরাম কোচিং সেন্টারে ক্রিকেটের পাঠ নেওয়া শুরু করেছিলেন সৌরভ। মহারাজের সেই কোচ অশোক মুস্তাফি রবিবার ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হন। বন্ধু সঞ্জয় দাস মারফৎ কোচের অসুস্থতার এই খবর কানে পৌঁছতেই প্রথম কোচ বৃদ্ধ অশোক মুস্তাফিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন মহারাজ। সৌরভের প্রথম কোচ অশোক স্যার এই মুহূর্তে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। মানবিক সৌরভ তাঁর প্রথম কোচকে সুস্থ করে তোলার যাবতীয় দায়িত্ব নিয়েছেন।

১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন সৌরভ

দেশে করোনা সংক্রমণের সময় রাজ্যবাসীর পাশে সাহায্যে ডালি নিয়ে হাজির হয়েছেন সৌরভ। প্রিন্স অফ ক্যালকাটা শনিবার গুরুসদয় রোডের ইসকন মন্দির যান। মন্দির কতৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে গরীর মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন মহারাজ। শনিবার থেকে লকডাউন ওঠা না পর্যন্ত প্রতিদিন মন্দির কতৃপক্ষকে সাহায্য করবে সৌরভ গঙ্গোপাধ্যয়ের ফাউন্ডেশন। লকডাউনের বাকি গুলি সৌরভের ফাউন্ডেশন প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেবে।

বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান

এর আগে গত সপ্তাহতেই বেলুড় মঠে গিয়ে লকডাউনের সময় গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে সৌরভ ২০ হাজার কেজি চাল দান করেছেন।

রাজ্যকে ৫০ লক্ষ টাকার চাল দান

লকডাউন শুরু হতেই রাজ্যের গরীব মানুষদের সমস্যা নিয়ে ভেবেছেন সৌরভ। করোনা মোকাবিলার জন্য লকডাউনে রুটি-রুজি হারানো গরীব মানুষদের পাশে দাঁড়াতে সৌরভ রাজ্যের ত্রাণে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন। এই চাল সরকারী স্কুল মারফৎ গ্রামীণ গরীব মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সুরক্ষা কিটের সঙ্কট দূর করতে আসরে সৌরভ

সুরক্ষা কিটের সঙ্কট দূর করতে আসরে সৌরভ

টেস্ট কিট ও সুরক্ষা কিটের অভাব নিয়ে রাজ্যের ডাক্তারদের একাংশে অভিযোগ উঠেছে। সেই সঙ্কট দূর করার জন্য আসরে নামেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে আপাতত সৌরভ সুরক্ষা কিট দিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়াতে চলেছেন। পরে করোনা মোকাবিলার জন্য আরও সরঞ্জাম দিয়ে তিনি সাহায্য করবেন। কলকাতা-সহ বাংলার বিভিন্ন হাসপাতালে যুক্ত স্বাস্থ্য কর্মীদের হাতে এই সব সরঞ্জাম তুলে দিতে চান সৌরভ।

চা কাকুকে সাহায্য

শুধু করোনার বিরুদ্ধে লড়াইয়েই নয়, আমজনতার পাশেও মানবিক সৌরভ গঙ্গোপাধ্যায়। জনতা কারফিউয়ের দিন রাস্তায় চা খেতে বেরিয়ে দক্ষিণ কলকাতার মৃদুল দেব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। 'আমরা চা খাব না, খাবো না আমরা চা', করোনা রুখতে ডাকা জনতা কারফিউ অমান্য করে চা খেতে বেরিয়ে এই ডায়লগ বলায় ফেসবুকে মৃদুলবাবু ভাইরাল হন। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল ও মিম শুরু হয়। পরে দিনমজুর মৃদুলবাবুর আর্থিক সমস্যা সোশ্যাল মিডিয়া মারফৎ প্রকাশ্যে এলে তাঁর পরিবারকে এই লকডাউনের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 6, 2020, 13:51 [IST]
Other articles published on Apr 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+