লন্ডনের রাস্তায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ক্রিসমাস ট্রি-এর সামনে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটার সৌরভের চেয়েও বেশি ব্যস্ত প্রশাসক সৌরভ।এই নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হলে, নতুন ইনিংসে ক্রিকেটার জীবনে চেয়েও আরও বেশি পরিশ্রম করতে চান বলে উল্লেখ করেছেন মহারাজ। এবার ক্রিকেট সংক্রান্ত কাজে ইংল্যান্ড উড়ে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইংল্যান্ডে সৌরভ

ক্রিকেটের কাজের ফাঁকে ইংল্যান্ডে ব্য়ক্তিগত কিছু কাজও রয়েছে। সেকারণে এবার পরিবারকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন দাদা। ইংল্যান্ড এখন ক্রিসমাস মোডে ঢুকে পড়েছে। রাস্তায় রাস্তায় আলো, সঙ্গে ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজের কাটআউট।

ক্রিসমাসের এখনও সপ্তাহ দুই বাকি থাকলেও ইংল্যান্ড এখন থেকেই ক্রিসমাস সেলিব্রেশনের জন্য় প্রায় তৈরি। সৌরভ ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজকে পিছনে রেখে লন্ডন থেকে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

সৌরভ কন্যা সানার পোস্ট

সৌরভ কন্যা সানা বাবার সঙ্গে ক্রিসমাস ট্রিয়ের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন।

ভারতের সিরিজ জয় নিয়ে সৌরভের মন্তব্য

ক্রিকেট সংক্রান্ত কাজের মধ্যে আইসিসির থেকে দাবি আদায়ের জন্য এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবিকে পাশে পেতে চান সৌরভ। সেজন্য ইসিবি কর্তাদের সঙ্গে ইংল্যান্ডে বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দলের প্রশংসা করে বোর্ড প্রেসিডেন্ট বলেছেন,'দলে কেউ নিজের জায়গা ধরে রাখার জন্য খেলেনি, দলের প্রত্যেক ক্রিকেটার ভয়ডরহীন ক্রিকেট খেলেছে।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 12, 2019, 20:36 [IST]
Other articles published on Dec 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+