সৌরভ গঙ্গোপাধ্যায়ই কি পরবর্তী আইসিসি চেয়ারম্যান! জল্পনা নিয়ে বিশেষ বার্তা বোর্ডের

শশাঙ্ক মনোহরের পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই আইসিসি-র চেয়ারম্যান পদে বসতে চলেছেন বলে খবর ছড়িয়েছে সর্বত্র। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সম্প্রতি আইসিসি বোর্ডের সদস্য হতেই এই ইস্যুতে মহারাজকে নিয়ে জল্পনা আরও তুঙ্গে পৌঁছেছে। সে ব্যাপারে নিজেদের মতামত জানাল বিসিসিআই।

আইসিসি বোর্ডের সদস্য সৌরভ

আইসিসি বোর্ডের সদস্য সৌরভ

সচিব জয় শাহের কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় বিসিসিআই-র প্রতিনিধি হিসেবে আইসিসি বোর্ডের সদস্য হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের ভাগ্য নির্ধারণকারী আইসিসি-র বৃহস্পতিবারের বৈঠকেও অংশ নেন মহারাজ। তাই এবার সৌরভই যে পরবর্তী আইসিসি চেয়ারম্যান হচ্ছেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়।

সঞ্জীবের বিরোধিতাতেও জল্পনা

সঞ্জীবের বিরোধিতাতেও জল্পনা

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা প্যানেলের তৈরি সংবিধানের ১৪(৯) নম্বর ধারা অনুযায়ী, বিসিসিআই-র কোনও পদাধিকারি আইসিসি-তে মনোনিত হলে তাঁকে পূর্ববর্তী পদ ছাড়তে হবে। সেই নিয়মকেই সামনে এনে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত দাবি তোলেন, বিসিসিআই-র সভাপতি পদ ছেড়ে দেওয়া উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আর তাতেই ক্রিকেট প্রেমীদের মনে বিশ্বাস তৈরি হয় যে হয়তো সত্যিই আইসিসি-র কোনও বড় পদ পেতে চলেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

স্মিথের প্রশংসা

স্মিথের প্রশংসা

শশাঙ্ক মনোহরের মেয়াদ সম্পূর্ণ হওয়ায় আইসিসি-র চেয়ারম্যান পদের নির্বাচনে ডাকে কাঠি পড়ে গিয়েছে। কে হবেন বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বেসর্বা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। ভাবনায় বেশ কয়েকটি নাম উঠলেও, নিয়মের বেড়াজাল টপকে কেউই তা নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না। একমাত্র দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেম স্মিথ, নিয়মের পরোয়া না করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম তুলে ফেলেছিলেন। দ্বিধাহীনভাবে সৌরভে দারুণ সফল একজন অধিনায়ক বলে দাবি করেছিলেন স্মিথ। সৌরভের লিডারশিপ অন্যদের কাছে উদাহরণ বলেও মনে করেন প্রোটিয়া লেজেন্ড। ক্রিকেটকে প্রশাসক হিসেবে সৌরভ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড গাওয়ারও। এরপর ক্রিকেট প্রেমীরা মোটামুটি ধরেই নেন যে আইসিসি-র শীর্ষ পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই।

 কী বলল বিসিসিআই

কী বলল বিসিসিআই

আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান পদে কে বসবেন, তা নিয়ে তাঁরা এখনই কোনও চিন্তাভাবনা শুরু করেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই-র কার্যনির্বাহী সচিব অরুণ সিং ধুমল। এই পদে নির্বাচনের জন্য বিসিসিআই তাদের কোনও প্রার্থী দেবে নাকি অন্য দেশের প্রার্থীকে সমর্থন করবে, তাও ঠিক হয়নি বলে জানিয়েছেন অরুণ সিং ধুমল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 28, 2020, 11:52 [IST]
Other articles published on May 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+