
টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই
ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পরেই বিসিসিআই এ বছরের আইপিএলের টাইটেল স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার অংশ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির আগামী এক-দুই দিনের মধ্যেই টেন্ডার বা দরপত্র আহ্বান করতে চলেছে বলেও খবর।

স্বচ্ছতা চায় বিসিসিআই
সমগ্র প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তাই বিসিসিআই ইনভিটেশন অফ বিড বা আইটিবি-এর রাস্তায় হাঁটতে চলেছে বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ায় যে সংস্থা বেশি বিড দেবে, তারাই চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাবে।

লড়াই রয়েছেন কারা
ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি এই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। সেই তালিকায় কোকা-কোলা ভারত ও বাইজু-র নামও অন্তর্ভূক্ত হতে চলেছে বলে খবর।


Click it and Unblock the Notifications
অগাস্টে সিপিএলে ঢাকে কাঠি: একনজরে শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্সের দল ও শক্তি-দুর্বলতার বিশ্লেষণ

















