রনজিতে বাংলার ক্রীড়াসূচিতে অ্যাওয়ে ম্যাচের আধিক্য

By Debalina Dutta

প্রকাশিত হল এই মরশুমের রনজি ট্রফির সূচি। ঘরের মাঠে নয়, অ্যাওয়ে ম্যাচ দিয়ে রনজি অভিযান শুরু করবে বাংলা। আগামী ৬ অক্টোবর সার্ভিসেসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবেন মনোজ তিওয়ারিরা। দিল্লির পালামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুধু প্রথম ম্যাচই নয়, দ্বিতীয় ম্যাচেও বাংলাকে খেলতে হবে বাইরের মাঠে। ১৪ থেকে ১৭ অক্টোবর রায়পুরে ছত্তিশগড়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বঙ্গ ব্রিগেড। নভেম্বরে প্রথম ঘরের মাঠে খেলার সুযোগ পাবে বাংলা। ১ থেকে ৪ নভেম্বর ইডেনে বিদর্ভের বিরুদ্ধে মাঠে নামবেন মনোজরা। ৯ নভেম্বর হিমাচল প্রদেশের বিরুদ্ধে ইডেনেই ম্যাচ বাংলার। ১৭ নভেম্বর আবার অ্যাওয়ে ম্যাচ, মোহালিতে প্রতিপক্ষ পঞ্জাব। ২৫ নভেম্বর গোয়ার বিরুদ্ধে ইডেনেই খেলবে বাংলা।

রনজির পাশাপাশি বিজয় হাজারের বিভাগ বিন্যাসও হয়ে গেল। বাংলার বিভাগে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরা, কেরল ও হিমাচল প্রদেশ। খেলা হবে হিমাচল প্রদেশে। এবার সৈয়দ মুস্তাক আলি টোয়েন্টি ২০ প্রতিযোগিতার ফাইনাল হবে ইডেনে।

রনজিতে বাংলার ক্রীড়াসূচিতে অ্যাওয়ে ম্যাচের আধিক্য
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 26, 2017, 12:04 [IST]
Other articles published on Aug 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+