সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন 'ফ্লপ ক্রিকেটার' মনোজ তিওয়ারির স্ত্রী

தேர்வுக்குழுவை கலாய்க்கும் ரசிகர்கள்! எதுக்கு தெரியுமா?

বাংলা তথা ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারির নাম ফ্লপ ক্রিকেটারদের তালিকায় জায়গা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। যে বা যারা এই দল তৈরি করেছেন, তাদের রীতিমতো শাসিয়েছেন সুস্মিতা। ঠিক কী বলেছেন মনোজ-জায়া, তা জেনে নিন।

মনোজ তিওয়ারির আন্তর্জাতিক কেরিয়ার

মনোজ তিওয়ারির আন্তর্জাতিক কেরিয়ার

২০০৮ সালে অস্ট্রেলিয়া সফররত মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন মনোজ তিওয়ারি। এরপর ভারতের হয়ে মাত্র ১২টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৮৭ রান করেছেন বাংলার এই ব্যাটসম্যান। ৫০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি শতরানও রয়েছে তাঁর। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৩টি ম্যাচ খেলে ১৫ রান করেছেন মনোজ।

মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির কেরিয়ার

মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির কেরিয়ার

১১৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মনোজ তিওয়ারি ৫১.৭৮-র গড়ে ৮৭৫২ রান করেছেন। ২৭টি শতরান সামিল রয়েছে তাতে। রঞ্জি ট্রফিতে ত্রিশতরানও (৩০৩) রয়েছে মনোজ তিওয়ারির। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে সুপার জায়েন্টস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন মনোজ তিওয়ারি। ২০১২ সালের আইপিএলে তাঁর ব্যাট থেকেই কেকেআরের চ্যাম্পিয়নশিপ স্ট্রোক এসেছিল।

ভারতের ফ্লপ একাদশ

ভারতের ফ্লপ একাদশ

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কীর্তি-কলাপের সঙ্গে যুক্ত থাকছেন নেটিজেনরা। তারই অংশ হিসেবে ইনস্টাগ্রাম ফ্যান পেজে দেশের সব ব্যর্থ ক্রিকেটারদের নিয়ে এগারো জনের একটি দল তৈরি করা হয়। সেই দলের বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিকেও রাখা হয়।

সুস্মিতার ক্ষোভ

ভারতের হয়ে শতরান করার পাশাপাশি বাংলার হয়ে বহু ম্যাচ জিতে মাঠ ছাড়া মনোজ তিওয়ারির নাম দেশের ফ্লপ ক্রিকেটারদের তালিকায় দেখে রাগে ফেটে পড়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। টুইটার এবং ইনস্টাগ্রামে লিখেছেন, তাঁর স্বামীর নাম ওই দলে রাখার সাহস হয় কী করে! এমন কাজ করার আগে নেটিজেনদের পরিসংখ্যান ঘাঁটা উচিত ছিল বলেও দাবি করেছেন সুস্মিতা। যে বা যারা এই কাজ করেছেন, তাঁদের নিজের জীবনেক দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন মনোজ তিওয়ারির স্ত্রী।

করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট! ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 2, 2020, 16:20 [IST]
Other articles published on Jun 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+