আইপিএল ২০২০ : টুর্নামেন্টের ইতিহাসে ডেথ ওভারে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকা

টি-টোয়েন্টি সাধারণত ব্যাটসম্যানদের ফর্ম্যাট হলেও আইপিএলে কিন্তু প্রায়শই এর উল্টো চিত্র দেখা যায়। এখানে ব্যাটসম্যানদের সমান ভাবে টক্কর দিয়ে থাকেন বোলাররা। টানটান ম্যাচে ডেথ ওভারে ব্যাটসম্যান ও বোলারদের প্রতিদ্বন্দ্বিতা দেখার মতো হয়। তারই প্রেক্ষিতে আইপিএলের ইতিহাসে শেষ চার ওভারে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকা দেখে নেওয়া যাক।

লাসিথ মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা

আইপিএলের সর্বাধিক উইকেট সংগ্রাহক শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা টুর্নামেন্টের ইতিহাসে ডেথ ওভারে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও প্রথম স্থানে অবস্থান করছেন। শেষ চারের ওভারের পরিসংখ্যান ঘাঁটলে জানা যায় যে আইপিএলে মোট ৯০টি উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা।

ডোয়েন ব্রাভো

ডোয়েন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডোয়েন ব্রাভো তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আইপিএলের ইতিহাসে ডেথ ওভারে মোট ৭৭টি উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার

ভারতের স্ট্রাইক ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার আইপিএলের ডেথ ওভারের ইতিহাসে ৬৬টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের ইতিহাসে ডেথ ওভারে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি তৃতীয় স্থানে অবস্থান করছেন।

সুনীল নারিন

সুনীল নারিন

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তথা কলকাতা নাইট রাইডার্সের স্পিনার তথা অল-রাউন্ডার সুনীল নারিন। টুর্নামেন্টের শেষ চার ওভারে তিনি মোট ৪৮টি উইকেট নিয়েছেন।

পীয়ূষ চাওলা

পীয়ূষ চাওলা

তালিকার পঞ্চম স্থানে থাকে ভারতীয় স্পিনার পীয়ূষ চাওলার ডেথ ওভারের উইকেট সংখ্যায় বাকিদের ধারেকাছে নেই। এই পর্যায়ে তিনি মাত্র ২৬টি উইকেট নিয়েছেন।

আইপিএল ২০২০ : কেকেআরের জার্সিতে এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 20, 2020, 18:14 [IST]
Other articles published on Aug 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+