
দাদার'দাদাগিরি' সম্পর্কে অজ্ঞ এই কিংবদন্তি
সোশ্যাল মিডিয়ায় শুটিং শুরুর ছবি পোস্ট করে মহারাজ লিখেছেন, 'দাদাগিরির অষ্টম মরশুমের প্রথম দিনের শুটিং শুরু।' এই পোস্ট দেখেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা সৌরভকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে লেখেন, 'দাদাগিরি কী?'
|
প্রশ্নের উত্তের সৌরভ যা বললেন
লারার এই প্রশ্নেই সৌরভ লিখেছেন, 'এটি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি গেম শো। শেষ সাত মরশুম ধরে আমি এই শো সঞ্চালনা করছি।'

লারার প্রশ্নে পাল্টা যা বললেন যুবরাজ
মজার এই কথোপকথন শুনে সৌরভের একসময়ের সতীর্থ যুবরাজ সিং লিখেছেন,'সৌরভ জুনিয়ারদের লেগ পুল করতে ওস্তাদ !!!' মজার কমেন্ট করে সঙ্গে সঙ্গে দুটি চোখ মাড়ার ইমোজি পোস্ট করেছেন যুবি।
প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট দলে বরাবারই ক্রিকেটারদের সঙ্গে মজা করার ক্ষেত্রে যুবির জুড়ি মেলা ভার।ড্রেসিংরুমে প্রত্যেকের সঙ্গে লেগ পুল করতেন যুবি। অবসর জীবনেও সৌরভকে ছাড়লেন না। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একসময়ের অধিনায়কের লেগ পুল করলেন যুবরাজ সিং।


Click it and Unblock the Notifications



















