বিচার চেয়ে বিসিসিআই সভাপতি সৌরভকে চিঠি খোদ সিএবি সচিবের

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কড়া চিঠি দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য বর্মা। বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে অবমাননা করার অভিযোগ এনেছেন আদিত্য। বিসিসিআই সভাপতিকে লেখা চিঠিতে এর বিহিত চেয়েছেন বিহারের ওই ক্রিকেট কর্তা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহার বা সিএবি এবং বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বিসিএ-র মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে দুই সংস্থার মধ্যে আইনি লড়াই চলছে দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে বিসিসিআই-এর কমিটি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের বা সিওএ, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আইনত স্বীকৃতি দেয়। গত ২৩ সেপ্টেম্বর বিসিএ-কে সুষ্ঠুভাবে নির্বাচনও সম্পন্ন হয়েছে। তাতেই ক্ষিপ্ত হয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহার বা সিএবি-র কর্তা আদিত্য বর্মা।

বিহার ক্রিকেট কর্তার দাবি, বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন সরকারের খাতায় নথিভূক্ত সংস্থা নয়। বিহারের ক্রিকেট পরিচালন ব্যবস্থার সর্বেসর্বা হওয়ার যোগ্যতা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের আছে বলেও দাবি আদিত্য বর্মার। তাঁর বক্তব্য, এই ইস্যুতে তিনি সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন। সেই মামলার অন্তিম শুনানি বাকি। তারই মধ্যে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে নির্বাচন সংঘটিত হওয়ায় বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আদিত্য বর্মা।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লেখা চিঠিতে এর বিহিত চেয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য বর্মা। দেশের প্রাক্তন অধিনায়কের কাছে তাঁর প্রশ্ন, যেখানে বিসিসিআই-তে সিএবি-র সম্পূর্ণ সদস্যপদ পাওয়ার মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে এমন ঘটনা ঘটে কী করে।

লকডাউনের নিয়ম ভেঙে আইনি গেরোয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বাজেয়াপ্ত গাড়ি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 25, 2020, 18:25 [IST]
Other articles published on Jun 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+