
সিএসি-র বক্তব্য
প্রাক্তন ক্যাগ প্রধান বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিএসি কিন্তু টিম ইন্ডিয়ার কোচ পদে কোনও বিদেশিকে বসাতে রাজি নয়। কমিটির বক্তব্য, ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেনের মতো কোনও ব্যক্তিত্ব আবেদন করলে একমাত্র তাঁর কথাই ভাবা যেতে পারে। অন্যথায় স্বদেশী কাউকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার পক্ষপাতি সিএসি। যদি নতুন কাউকে বাছতেই হয়, তবে তাঁকে নিয়ে আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা করতে হবে বলে কমিটির বক্তব্য।

শাস্ত্রীর প্রশংসা
সমালোচকরা যাই বলুন, রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের পারফরম্য়ান্স ভালো বলেই মত সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের। যে বিশ্বকাপ নিয়ে এত প্রশ্ন উঠছে, সেই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো বলেই দাবি বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটির। আর তারাই কোচ নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তেমনটাই ঠিক রয়েছে।

শাস্ত্রীর পাশে কোহলি ও দল
পারফরম্যান্স নিয়ে যতই প্রশ্ন উঠুক, টিম ইন্ডিয়ার হেড কোচ পদে রবি শাস্ত্রীকেই ভোট দিয়ে রেখেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতো দলের বাকি ক্রিকেটারারও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে দেখতে চাইছেন বলে সূত্রের খবর। শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দলের জয়ের হার ৭০ শতাংশ বলে জানানো হয়েছে। খেলোয়াড়দের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো বলেই শোনা যায়।

সরে দাঁড়িয়েছেন মাহেলা
বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে প্রায় দুই হাজার আবেদন জমা পড়েছে। রবি শাস্ত্রীর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ক্ষমতাধারী মাহেলা জয়াবর্দেনে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর শাস্ত্রীকে যাঁরা কড়া টক্কর দিতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম টম মুডির আবেদন যদি সিএসি-র নির্দেশ অনুযায়ী বাদ দেওয়া হয়, তবে রবিন সিং, রাজ সিং দুঙ্গারপুররা লড়াইয়ে ধোপে টিকবে না বলেই মনে করা হচ্ছে।


Click it and Unblock the Notifications



















