অবসর নিয়ে ইউটার্ন নিলেন ইউনিভার্স বস! দানবিক ইনিংসে হল আরও এক মাইলফলক পার

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই দীর্ঘদিন বাদে একদিনের ক্রিকেটে ফিরেছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। আর ফেরার পর থেকেই একের পর এক ধুন্ধুমার ইনিংস খেলে চলেছেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধেও একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন ওয়েস্টইন্ডিজের এই ব্য়াটসম্যান। এর ফলে একদিনের ক্রিকেটে ১০০০০ রানে মাইলফলক পার করেছেন তিনি।

আর তারপরই তিনি জানিয়েছেন, আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পরই যে তিনি অবসর নেবেন বলে জানিয়েছিলেন, সেই সিদ্ধান্ত আবার ভেবে দেখতে পারেন। তিনি জানিয়েছেন অধিকাংশ সময় টি২০ ক্রিকেট খেলেন বলে তাঁর শরীর ৫০ ওভারের ধকল কতটা নিতে পারবে এই নিয়ে চিন্তিত ছিলেন তিনি। কিন্তু তাঁর শরীর বেশ মানিয়ে নিচ্ছে।

গেইলের ধুন্ধুমার

গেইলের ধুন্ধুমার

ইংল্যান্ডের ৪১৮ রান তাড়া করতে নেমে গেইল একার হাতেই প্রায় ওয়েস্টইন্ডিজ ইনিংসকে টানেন। ৯৭ বল খেলে ১১টি চার ও ১৪টি ছয় মেরে তিনি ১৬২ রান করেন। তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ২৯ রানে পরাজিত হয়।

লারার পরেই

লারার পরেই

এর সঙ্গে সঙ্গে গেইল একদিনের ক্রিকেটে ব্রায়ান লারার পর দ্বিতীয় ক্যারিবিয়ান ব্য়াটসম্য়ান হিসেবে ১০০০০ রানের মাইলফলকে পৌঁছান। ২৮৮ ম্য়াচে তাঁর বর্তমান রান সংখ্যা ১০০৭৪। ২৯৯ ম্যাচে লারা করেছিলেন ১০৪০৫ রান।

অবসর ঘোষণা

অবসর ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই গেইল জানিয়ে দেন আসন্ন আইসিসি বিশ্বকাপের পরই তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।

সাম্প্রতিক ফর্ম

সাম্প্রতিক ফর্ম

কিন্তু এরপরই তাঁর ব্যাটে রানের বন্য়া বইছে। চলতি ওডিআই সিরিজের প্রথম ম্য়াচেও তিনি ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন। সবমিলিয়ে অবসর ঘোষণার পর ৩ ইনিংসে ৩৪৭ রান করেছেন।

অবসর পুনর্বিবেচনা

অবসর পুনর্বিবেচনা

এরপরই গেইল অবসরের কথা আরও একবার ভেবে দেখবেন বলে জানিয়েছেন গেইল। তিনি জানিয়েছেন, তাঁকে শুধু একটু শরীর নিয়ে খাটতে হবে। অবস্থা দ্রুতই পাল্টে যায়, তিনি আশা করছেন পরের দুই মাসে তাঁর শরীরও দ্রুতই পাল্টে যাব। ফলে আরও একটু গেইল শো দেখা যাবে বলে জানিয়েছেন ইউনিভার্স বস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 28, 2019, 17:26 [IST]
Other articles published on Feb 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+