সোশ্যাল মিডিয়ায় চাহালকে ফের ট্র্রোলড করলেন গেইল, কিন্তু কেন?

கிண்டல் செய்தவர்களுக்கு அதிரடியில் மூலம் பதில் கூறிய ஜடேஜா

সোশ্যাল মিডিয়ায় ফের সক্রিয় হলেন ক্রিস গেইল। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে আরও একবার ট্রোলড করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান। দুই ক্রিকেট তারকার রসিকতা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

আইপিএলে এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলতে দেখা যাবে যুজবেন্দ্র চাহালকে। সেই সূত্রে বর্তমানে তিনি দুবাইতে রয়েছেন। সতীর্থদের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন চাহাল। তারই ফাঁকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় মসকরা করার সুযোগও ছাড়েননি ভারতীয় স্পিনার।

বাগদত্তা ধনশ্রীর সঙ্গে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জনপ্রিয় হওয়া এক হিন্দি ধারাবাহিকের সংলাপের প্যারোডির সঙ্গে হাত নাড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করেন ভারতীয় ক্রিকেটার। এ কাজে তাঁকে পাল্লা দেন তাঁর বাগদত্তা তথা জনপ্রিয় ইউ টিউবার ধনশ্রী।

যুজবেন্দ্র চাহালের পোস্ট করা ওই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তা দেখে হেসে কুটিপাটি হয়েছেন নেটিজেনরা। মজাদার প্রতিক্রিয়া দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। লিখেছেন যে অনেক হয়েছে। এবার তিনি চাহালের বিরুদ্ধে রিপোর্ট করবেন বলেও জানিয়েছেন গেইল।

আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন হরভজন, সিএসকে-র টুইট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, September 4, 2020, 19:22 [IST]
Other articles published on Sep 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+