এবার হিন্দি বললেন ক্রিস গেইল। ঠিক যে কায়দায় ব্যাট হাতে বাইশ গজকে শাসন করেন, একই আত্মবিশ্বাস নিয়ে ভারতের জাতীয় ভাষায় কথা বললেন নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন ক্যারিবিয়ান লেজেন্ড। যদিও তিনি একা নন, এ কাজে ভারতীয় লেজেন্ড যুবরাজ সিং-কে পাশে পেলেন গেইল। যুবির ধরিয়ে দেওয়া হিন্দিই আধো আধো ঢঙে বললেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি লেজেন্ড যুবরাজ সিং। তাতে দেখা যাচ্ছে যে সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্রিস গেইল। পিছনে যুবি। আচমকাই আড়ালে চলে যান ভারতের প্রাক্তন অল রাউন্ডার। সেখান থেকেই তিনি বলেন, 'কনফিডেন্স মেরা, খবর বানেগা তেরি'। এই দুটি হিন্দি লাইন বলতে কার্যত দাঁত ভেঙে গেলেও হাল ছাড়েননি গেইল। ভালো করে শুনে আলাদা আলাদা করে দুটি লাইন অদ্ভুত কায়দায় হাত উঁচিয়ে বলেন ক্যারিবিয়ান লেজেন্ড। অনেকটা বাইশ গজে বিধ্বংসী কায়দায় ব্যাটিং করার ঢঙেই।
View this post on InstagramConfidence meraaaa ! Kabar banegi teri !! Well said kaka 🤣🤣🤣 @chrisgayle333
A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি নিচে যুবরাজ সিং লিখেছেন, 'ওয়োল সেইড কাকা'। তা দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। বাইশ গজের দুই মহাশত্রুর এমন বন্ধুত্ব দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। উল্লেখ্য ২০২০ আইপিএল খেলতে ভারতে এসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তার ফাঁকে এক অনুষ্ঠানে যোগ দিতে এক পাঁচতারা হোটেলে যান ওয়েস্ট ইন্ডিয়ান। সেখানে আমন্ত্রিত ছিলেন ভারতীয় লেজেন্ড যুবারজ সিং-ও।